জিম আফ্রো টি–টেনে দুর্দান্ত পারফরম্যান্স শেষে আজ বাংলাদেশে ফিরেছেন তাসকিন আহমেদ। প্রথমবারের মতো কোনো বিদেশি লিগে খেলতে গিয়ে শুরুটাও করেছেন অবিশ্বাস্য। যদিও ফ্র্যাঞ্চাইজি লিগে তাঁর দল বুলাওয়ে ব্রেভস তলানিতে শেষ করেছে।
দেশে ফিরে টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা জানানোর সময় সিকান্দার রাজা নাকি তাঁকে হালাল খাবারের ব্যবস্থা করেছেন বলে জানিয়েছেন তাসকিন। বাংলাদেশি পেসার বলেছেন, ‘ভালো। উনি আসলে সব সময় অনেক সমর্থন করেছেন। আমার হালাল ফুডের জন্য অনেক কিছু আয়োজন করে দিয়েছেন। আমি তো ওর থেকে বয়সে অনেক ছোট। বন্ধু আবার ছোট ভাই কি। ছোট ভাই-ই তো।’
জাতীয় দলের বাইরে রাজা বাংলাদেশে বিপিএল খেলতে এলে তাসকিনের সঙ্গে তাঁর দুর্দান্ত সম্পর্ক গড়ে ওঠে। জিম্বাবুয়েতে খেলতে গিয়ে সেই সম্পর্কের ফল পেয়েছেন এবার তাসকিন। রাজার সহায়তা নিয়ে দুদিন আগে আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘সে (রাজা) আমার অনেক কেয়ার করেছে। আমাকে হোমলি ফিল দেওয়ার চেষ্টা করছে। রিলাক্স থাকতে সহায়তা করেছে। বলেছে, কোনো চাপ নেই। খেলা ভালো হোক, খারাপ হোক, নিজের মতো উপভোগ করো।’
টুর্নামেন্ট শুরু থেকেই একটা দৃশ্য নিয়মিত দেখা গেছে। নিজেদের বোলিং ইনিংস শুরুর ওভারেই তাসকিনের উইকেট উদ্যাপন। উইকেট পাওয়ার শুরুটা করেছিলেন হারারে হারিকেনসের ভারতের সাবেক ওপেনার রবিন উথাপ্পাকে দিয়ে। আর শেষটা করেছেন আফগানিস্তানের ওপেনার হজরতউল্লাহ জাজাইকে বোল্ড করে। সব মিলিয়ে ৭ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন তিনি।

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
৪ মিনিট আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৪২ মিনিট আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
১ ঘণ্টা আগে
একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
২ ঘণ্টা আগে