টেস্ট ক্রিকেটে সীমিত ওভারের ব্যাটিং করা ইংল্যান্ড ক্রিকেট দল যেন এক অভ্যাস বানিয়ে ফেলেছে। করাচিতে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টেস্ট তিনদিনে প্রায় শেষ করেই ফেলেছিল ইংল্যান্ড। তবে শেষ পর্যন্ত আর তা সম্ভব হয়নি। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে দরকার ৫৫ রান।
বিনা উইকেটে ২১ রানে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান। উদ্বোধনী জুটিতে আব্দুল্লাহ শফিক-শান মাসুদ যোগ করেছেন ৫৩ রান। ১৬তম ওভারের দ্বিতীয় বলে জ্যাক লিচকে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হন মাসুদ। পাকিস্তানের এই বাঁহাতি ওপেনার করেন ২৪ রান। ওই ওভারের শেষ বলে আজহার আলিকে বোল্ড করেন লিচ। সাদা পোশাকে শেষ ইনিংসে শূন্য রান করে আউট হন পাকিস্তানের এই ব্যাটার। ২৬ রান করা আব্দুল্লাহ শফিককেও দ্রুত ড্রেসিংরুমে ফেরান লিচ।
৫৩ থেকে ৫৪-১ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে পাকিস্তান। এরপর চতুর্থ উইকেট জুটিতে দলের হাল ধরেন বাবর আজম ও সৌদ শাকিল। চতুর্থ উইকেট জুটিতে বাবর-শাকিল যোগ করেন ১১০ রান। এই দুই পাকিস্তানি ব্যাটার ফিফটি করেছেন। ৫৪ রান করা বাবরকে ফিরিয়ে ১১০ রানের জুটি ভাঙেন রেহান আহমেদ। মূলত রেহানই পাকিস্তানের ইনিংসের ভাঙন ধরানো শুরু করেন রেহান। মোহাম্মদ রিজওয়ান, শাকিল-এই দুই ব্যাটারকে দ্রুত ড্রেসিংরুমে ফিরিয়েছেন ইংলিশ এই লেগস্পিনার। যেখানে শাকিল করেন ৫৩ রান। ১৭৭ রানে ৬ উইকেট পড়া পাকিস্তান অলআউট হয় ২১৬ রানে। ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৬৭ রানের।
১৬৭ রানের লক্ষ্যে ইংল্যান্ড ব্যাটিং করে ‘টি-টোয়েন্টি স্টাইলে।’ দুই ইংলিশ ওপেনার বেন ডাকেট ও জ্যাক ক্রলি শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন। উদ্বোধনী জুটিতে ৬৯ বলে ৮৭ রান যোগ করেন এই দুই ইংলিশ ওপেনার। ৪১ রান করা ক্রলিকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন আবরার আহমেদ। তিন নম্বরে ব্যাটিং করতে আসেন রেহান। ৮ বলে ১০ রান করে তিনি হাঁটা দেন ড্রেসিংরুমের দিকে। রেহানের উইকেটও নেন আবরার।২ উইকেটে ১১২ রানে তৃতীয় দিনের খেলা শেষ করে ইংল্যান্ড। ৩৮ বলে ৫০ রান করে অপরাজিত আছেন ডাকেট।

এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
২৬ মিনিট আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
২ ঘণ্টা আগে