
সকাল সকাল ভূমিকম্পে কাঁপল গোটা দেশ। ৫.৭ মাত্রার ভূমিকম্পে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে সবার মাঝে। ভূমিকম্প শেষ হতেই নিজেদের অভিজ্ঞতা জানাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিচ্ছেন অনেকেই। বাদ যাননি তাসকিন আহমেদও।
আবুধাবি টি-টেন লিগে খেলতে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন তাসকিন। টুর্নামেন্টে নর্দার্ন ওয়ারিয়র্সের হয়ে খেলছেন এই গতি তারকা। অভিষেক ম্যাচে অ্যাসপিন স্ট্যালিয়নসের বিপক্ষে ২১ রানে ২ উইকেট নেন তাসকিন। আরব আমিরাতে বসেই দেশে হয়ে যাওয়া ভূমিকম্প নিয়ে বার্তা দিলেন তিনি।
নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তাসকিন লিখেছেন, ‘এই ভূমিকম্প আমাদের স্মরণ করিয়ে দেয়... দুনিয়া ক্ষণস্থায়ী। আর আশ্রয় একমাত্র আল্লাহর কাছেই। আল্লাহ সবাইকে হেফাজত করুন।’
ভূমিকম্পের সময় মিরপুর টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনের খেলা চলছিল। ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গেই বাংলাদে ও আয়ারল্যান্ডের ক্রিকেটারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় খেলা বন্ধ রাখা হয়। গ্যালারিতে থাকা দর্শকরাও উদ্বিগ্ন হয়ে পড়েন।
আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রেস বক্স, মিডিয়া বক্স থেকে শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসেও। ভূমিকম্প শেষ হলে ফের খেলা শুরু হয়। ততক্ষণে কেটে গেছে প্রায় তিন মিনিট।
আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে ঘোড়াশাল থেকে ৭ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে এই ভূমিকম্পের উৎপত্তি হয়। ভূমিকম্পের পরপরই নগরজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মানুষজন ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে। রাজধানীর বংশালে কসাইটুলিতে পাঁচতলা ভবনের ছাদের রেলিং ভেঙে তিন পথচারী নিহত হয়েছেন। রাজধানী ঢাকার অদূরে নরসিংদী এলাকায় উৎপত্তি হওয়া মাঝারি মাত্রার ভূমিকম্পে বিভিন্ন এলাকায় একাধিক ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে।

মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল গত কয়েক দিন ধরেই। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
১৯ মিনিট আগে
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রবাসী খেলোয়াড়দের জাতীয় দলে ভেড়ানোর প্রচেষ্টা আরও এক ধাপ এগিয়েছে। চলতি মাসে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেক্লান সুলিভান।
১ ঘণ্টা আগে
চার-ছক্কার বন্যা, অর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—সব মিলিয়ে আইপিএলকে ঘিরে ভক্ত-সমর্থকদের আগ্রহ থাকে তুঙ্গে। বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর চোখও থাকে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে আইপিএলের মতো একটা আবহ তৈরির চেষ্টা করা হয়েছিল। তবে
১ ঘণ্টা আগে
এশিয়ার মাঠে কি কোনো এশিয়ার দলই সেমিফাইনালে থাকবে না—কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে এমন প্রশ্ন উঁকি মারছিল ক্রিকেটপ্রেমীদের মনে। শেষ পর্যন্ত সব প্রশ্নের উত্তর মিলেছে। সঞ্জু স্যামসনের ঝোড়ো ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিতে উঠেছে ভারত। তবে
১ ঘণ্টা আগে