
চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের কাছে হারে টুর্নামেন্টে টিকে থাকার পথ কঠিন হয়ে গেল বাংলাদেশের। দুবাইয়ের মন্থর উইকেটে শক্তিশালী ভারতীয় ব্যাটিং লাইনআপের বিপক্ষে ২৬০–২৭০ রান প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্কোর হতে পারত—এ কথা হারের পর ভালোভাবেই উপলব্ধি করছে শান্তর দল।
পাওয়ার প্লেতে পাঁচ উইকেট হারানোর ধাক্কা সামলে বাংলাদেশ লড়াইয়ে ফিরতে পারেনি, ম্যাচ শেষে তা স্বীকার করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি বলেন, ‘হৃদয় ও জাকের দারুণ ব্যাটিং করেছে, তবে আমরা ফিল্ডিংয়ে কিছু ভুল করেছি। ক্যাচ হাতছাড়া ও রানআউট মিস না হলে ফলাফল ভিন্ন হতে পারত। ভারতের স্পিনারদের বিপক্ষে হৃদয় ও জাকেরের ব্যাটিং সত্যিই প্রশংসনীয়। আশা করি, তারা এভাবেই পারফর্ম করতে থাকবে।’
ভারতের ইনিংসে ১৪৪টি ডট বল করেছেন বাংলাদেশের বোলাররা, যার মধ্যে মিরাজ-রিশাদেরই ৫৯টি। পুরো ইনিংসের ৪৯ শতাংশ বলেই রান নিতে পারেননি রোহিত-গিলরা। ভারতের বিপক্ষে বাংলাদেশ যখন ব্যাট করছিল, তখন ভারতীয় বোলিং ইনিংসে ডট বলের সংখ্যা ছিল ১৫৯টি, তবে তাদের তিন স্পিনার—কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজা মিলে ৮৭টি ডট বল করেছেন, যা তাদের মোট ডটবলের ৫৪ শতাংশ। অনেকেই মনে করছেন, স্পিন-বান্ধব কন্ডিশনে তিনজন পেসার না খেলিয়ে একজন বাড়তি স্পিনারের দরকার ছিল বাংলাদেশের। এ নিয়ে অবশ্য ভিন্ন মত পোষণ করেন শান্ত, ‘একাদশে অতিরিক্ত স্পিনার দরকার ছিল কি না... আমি তা মনে করি না। নতুন বলে উইকেট পেলে ম্যাচের পরিস্থিতি অন্যরকম হতে পারত।’
বাংলাদেশের সামনে এখন বড় চ্যালেঞ্জ নিউজিল্যান্ড। ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে তাদের মুখোমুখি হবে বাংলাদেশ। শান্ত মনে করেন, পাকিস্তানের কন্ডিশনের অভিজ্ঞতা বাংলাদেশের পক্ষে কাজ করবে, ‘আমরা সম্প্রতি পাকিস্তানে খেলেছি, তাই রাওয়ালপিন্ডির কন্ডিশনে ছেলেরা দ্রুত মানিয়ে নিতে পারবে।’

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
৩৫ মিনিট আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৩ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে