ভারতের বিপক্ষে সিরিজ থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন ওবেদ ম্যাককয়। উইন্ডিজ পেসার ভালো-মন্দ রেকর্ডের সঙ্গে অদ্ভুত এক কাণ্ডও ঘটিয়েছিলেন পাঁচ ম্যাচের সেই টি-টোয়েন্টি সিরিজে। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে অনন্য এক নজির গড়েছেন ম্যাককয়। ব্যাটারদের মধ্যে দলের সর্বোচ্চ রান করেছেন ১১ নম্বরে ব্যাট করতে নেমে।
ম্যাককয় এমন রেকর্ডটি করেছেন দ্বিতীয় টি-টোয়েন্টিতে। ২১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উইন্ডিজের প্রথম ১০ ব্যাটার তাঁর চেয়ে কম রান করেছেন। তিনি ১১ নম্বর ব্যাটার হিসেবে ১৫ বলে ২৩ রানে অপরাজিত থাকেন। তাঁর এই রান দলের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ স্কোর।
ম্যাককয়ের এই রান আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর তালিকায় এখন প্রথম। এর আগের রেকর্ডটি ছিল ১৭ রানে অপরাজিত থাকা জিম্বাবুয়ের ব্যাটার ক্রিস্টোফার পফুর। তবে পূর্ণ ও সহযোগী সদস্য মিলে আন্তর্জাতিক অঙ্গনে দলীয় ইনিংসে শেষ ব্যাটারের সর্বোচ্চ রান হচ্ছে বেলজিয়ামের খালিদ আহমেদির। ২০২১ সালে তিনি ৩১ রানে অপরাজিত ছিলেন মাল্টার বিপক্ষে।
ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে সুযোগ-সময় থাকা সত্ত্বেও বুদ্ধিনাশের কারণে রবিচন্দ্রণ অশ্বিনকে রানআউট করেননি ম্যাককয়। এমন অদ্ভুতুড়ে ঘটনার পরের ম্যাচেই ১৭ রানে ৬ উইকেট নিয়ে রেকর্ড গড়েন ক্যারিবিয়ানদের পক্ষে সেরা বোলিংয়ের। চতুর্থ টি-টোয়েন্টিতে আবার লজ্জার রেকর্ড গড়েন তিনি। ৪ ওভারে ৬৬ রান দিয়ে টি-টোয়েন্টিতে উইন্ডিজের সবচেয়ে খরচে বোলার হয়েছেন এই বাঁ-হাতি পেসার।
ব্যাটারদের এমন লজ্জার দিনে ম্যাচটিতে ৯০ রানের বিশাল ব্যবধানে হারে ক্যারিবিয়ানরা। সেই সঙ্গে তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি সিরিজও হেরেছে। ক্যারিবিয়ানরা শেষ ম্যাচ খেলবে ধবলধোলাই বাঁচানোর লক্ষ্যে।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে