
দিনের শুরুতেই উইকেট পেতে পারতেন তাসকিন আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে নিজের দ্বিতীয় ওভার করতে এসেই ফেরাতে পারতেন ক্রেইগ ব্রাথওয়েটকে। কিন্তু প্রথম স্লিপে উইন্ডিজ অধিনায়কের ক্যাচ ছাড়েন শাহাদাত হোসেন দিপু।
তবে তাসকিনকে উইকেটের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ইনিংসের পঞ্চম ওভরের মিকাইল লুইসকে (৮) ফেরান বাংলাদেশি পেসার। তাতেই ভাঙে স্বাগতিকদের ২৫ রানের ওপেনিং জুটি। এরপর কেসি কার্টিকেও (৩) তুলে নেন তাসকিন।
ক্যারিবীয়দের রান স্কোর তখন—২/৩৫। তার সঙ্গে আর ৫ রান যোগ হতেই পেসার শরীফুল ইসলাম ফিরিয়ে দেন ওপেনার ব্রাথওয়েটকে (২৩)। এরপর অবশ্য আর উইকেট নিতে পারেননি সফরকারী বোলাররা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংস শুরু করে ২৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬১ রান করেছে উইন্ডিজ। ব্যাটিংয়ে আছেন কেভম হজ (১০) ও অ্যালিক আথানাজে (১৬)। স্বাগতিকদের লিড দাঁড়িয়েছে ২৪২ রান।
১৮১ রানে পিছিয়ে থেকে আজ অ্যান্টিগায় চতুর্থ দিন ব্যাটিংয়ে নামার কথা বাংলাদেশ দলের। তবে ব্যাটিংয়ে নামে ক্যারিবীয়রা। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের মিডিয়া বিভাগ জানায়, গতকাল প্রথম ইনিংস ইনিংস ঘোষণা করেছেন মেহেদী হাসান মিরাজরা!
সফরকারীদের ইনিংস ঘোষণা দেখে অবাক হয়েছেন আতাহার আলী খান। ধারাভাষ্য কক্ষে বেশ অবাক কণ্ঠে তিনি বলেন, ‘বাংলাদেশকে সকালে ব্যাটিং না করতে দেখে বেশ অবাক হয়েছি।’ তাঁর মতো অবাক হয়েছেন বাংলাদেশের অনেক দর্শকই।
সফরকারীরা তৃতীয় দিন পার করেছিল ৯ উইকেট ২৬৯ রান নিয়ে। ব্যাটিংয়ে ছিলেন তাসকিন (১১) ও শরীফুল (৫)। হয়তো সকালবেলার আর্দ্রতা ও কন্ডিশনকে কাজে লাগিয়ে ক্যারিবীয়দের দ্রুত উইকেট নেওয়ার পরিকল্পনা থেকে এই সিদ্ধান্ত নেয় সফরকারীরা। অ্যান্টিগার মন্থর উইকেটে রান তোলা বেশ কঠিন ব্যাটারদের। ক্যারিবীয়রা দ্রুত রান তুলে ইনিংস ঘোষণা করতে পারবে না বুঝেই সকালে তাদের আবার ব্যাটিংয়ে পাঠানোর কৌশলই হয়তো নেয় বাংলাদেশ।
এর আগে আগে সিরিজের প্রথম টেস্টে টসে হেরে ব্যাটিংয়ে নেমে উইন্ডিজ প্রথম ইনিংস ঘোষণা করে ৯ উইকেটে ৪৫০ রান নিয়ে।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২৩ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে