
অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল দক্ষিণ আফ্রিকা। এর মধ্যেই নতুন করে আলোচনায় এই ইভেন্টের ফাইনালের ভেন্যু ও আয়োজক নির্ধারণ। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মধ্যে আলোচনার পর ইংল্যান্ডেই পরবর্তী তিনটি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজনের দিকেই যাচ্ছে সিদ্ধান্ত। যদিও ভারত ফাইনাল আয়োজনে আগ্রহ প্রকাশ করেছিল অনেক দিন ধরেই।
২০১৯ সালে শুরু হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এ পর্যন্ত তিনটি ফাইনাল হয়েছে। প্রত্যেকবারই জুন মাসে ফাইনাল হয়েছে ইংল্যান্ডে। ভারত আইসিসির বিভিন্ন বৈঠকে ফাইনাল আয়োজনের আগ্রহ দেখিয়েছিল এবং আয়োজক দেশ পরিবর্তনের প্রস্তাব উঠেছিল। আয়োজক অধিকার ভাগাভাগি করার বিষয়েও আলোচনা হয়েছে।
টেলিগ্রাফের প্রতিবেদন, সম্প্রতি ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কর্মকর্তাদের মৌখিকভাবে জানানো হয়েছে, আইসিসি পরবর্তী তিনটি ফাইনাল ইংল্যান্ডে আয়োজনের পরিকল্পনা করছে। এই সিদ্ধান্ত আগামী মাসে সিঙ্গাপুরে আইসিসির বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে অনুমোদন পাবে বলে ধারণা করা হচ্ছে। তার পরই ইসিবি ২০২৭ সালের ফাইনালের পরিকল্পনা শুরু করে দেবে।
পরবর্তী টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু হচ্ছে আগামী পরশু থেকে, বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ দিয়ে। ২০ জুন ইংল্যান্ড-ভারত শুরু করবে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে। আলোচনায় থাকলেও এখনই দুটি ডিভিশনে ভাগ করার কোনো পরিবর্তন আসছে না, আগের মতোই থাকছে ফরম্যাট।
বিশাল জনসংখ্যা, অর্থবিত্ত ও ক্রিকেটের বিপুল জনপ্রিয়তার কারণে ক্রিকেটে ভারতের প্রভাব সবচেয়ে বেশি। আইসিসির বর্তমান চেয়ারম্যান জয় শাহ। সম্প্রতি সংস্থার চিফ এক্সিকিউটিভ পদে বসালেন নিজের ঘনিষ্ঠ সংযোগ গুপ্তকে। তিনিও ভারতীয়। স্বাভাবিকভাবেই আইসিসিতে আরও বেড়েছে ভারতের দাপট।
তবে নিজ দেশে হওয়া এই তিনটি ফাইনালের একটিতেও জায়গা করে নিতে পারেনি ইংল্যান্ড। যদিও তারা আয়োজন করেছে, কিন্তু টুর্নামেন্টের সঙ্গে তাদের সম্পর্ক জটিল হয়ে উঠেছে। ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস টুর্নামেন্টটিকে ‘পুরোপুরি বিভ্রান্তিকর’ বলে মন্তব্য করেছিলেন। কারণ সব দল সমান সংখ্যক ম্যাচ খেলে না এবং টুর্নামেন্টে ব্যবহৃত ওভার রেট বিধি নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
১ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে