লিজেন্ড লিগ ক্রিকেটের দ্বিতীয় সংস্করণের সূচি এখনো ঘোষণা করা হয়নি। তবে ভারতের ছয় শহরে এবার চার দলের খেলা হবে জানিয়েছে লিগ কর্তৃপক্ষ। দল বাড়ার সঙ্গে সঙ্গে টুর্নামেন্টটিতে বাড়ছে কিংবদন্তি ক্রিকেটারদের সংখ্যাও। ভারতীয় কিংবদন্তি সৌরভ গাঙ্গুলির পর এবার ওয়েস্ট ইন্ডিজ তারকা ক্রিস গেইলও লিগটির দ্বিতীয় সংস্করণে খেলবেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখনো অবসর নেননি গেইল। ৪২ বছর বয়সেও খেলে যাচ্ছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে। পেশাদার টুর্নামেন্টগুলোতে তরুণ ক্রিকেটারদের সঙ্গে পাল্লা দিয়ে খেললেও তাঁর পুরোনো বন্ধুরা গিয়েছেন অবসরে। তাঁরা খেলছেন এখন প্রদর্শনী টুর্নামেন্টগুলোতে। লিজেন্ড লিগ ক্রিকেট হচ্ছে তেমনি এক টুর্নামেন্ট। সারা বিশ্বের কিংবদন্তিদের মেলা বসে এই লিগে। এবার পুরোনো বন্ধুদের সঙ্গে খেলতে লিগটিতে নাম লিখিয়েছেন গেইলও।
শুক্রবার লিজেন্ড লিগে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন গেইল। ক্যারিবিয়ান কিংবদন্তি বলেন, ‘ক্রিকেট কিংবদন্তিদের সঙ্গে মর্যাদাপূর্ণ লিগটির অংশ হতে পেরে খুবই আনন্দবোধ করছি। ভারত, দেখা হবে স্টেডিয়ামে।’
টি-টোয়েন্টি সংস্করণে গেইল ব্যাটিংয়ের প্রায় সব রেকর্ডই নিজের করে নিয়েছেন। সংক্ষিপ্ত সংস্করণে সর্বোচ্চ রান, সর্বোচ্চ সেঞ্চুরি, দ্রুততম সেঞ্চুরির মালিক ‘ইউনিভার্স বস’। ক্যারিবিয়ান ওপেনারের সঙ্গে এবার বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও খেলবেন টুর্নামেন্টটিতে।
এ বছরের জানুয়ারিতে লিজেন্ড লিগ ক্রিকেটের উদ্বোধনী আসর বসেছিল ভারতে। প্রথম আসরে অংশগ্রহণ করেছিল তিনটি দল। চ্যাম্পিয়ন হয়েছিল ওয়ার্ল্ড জায়ান্টস। প্রথম আসরে এশিয়ান লায়নসের হয়ে খেলেছিলেন বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার মোহাম্মদ রফিক ও হাবিবুল বাশার।

যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২০ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৪ ঘণ্টা আগে