আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাবেই চমক দেখিয়েছিলেন নাথান এলিস। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে অভিষেকেই হ্যাটট্রিক করেছিলেন এই অস্ট্রেলিয়ান পেসার। সেই এলিস এবার ডাক পেয়ে গেলেন সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের বাকি অংশে। ফ্র্যাঞ্চাইজি দল পাঞ্জাব কিংসের হয়ে খেলবেন তিনি।
এ মাসের শুরুর দিকে বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে যায় অস্ট্রেলিয়া। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে একাদশে প্রথমবার সুযোগ পান এলিস। সুযোগ পেয়েই তাক লাগিয়ে দেন ২৬ বছর বয়সী এই পেসার। অভিষেকেই প্রথম বোলার হিসেবে করেন হ্যাটট্রিক। বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারও পেয়ে যান হাতেনাতে। রিজার্ভ খেলোয়াড় হিসেবে ড্যান ক্রিস্টিয়ান আর ড্যানিয়েল স্যামসের সঙ্গে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা পান এলিস।
আইপিএলে ডাক পেয়ে অল্প সময়ের মধ্যে এবার আরেকটি সুখবর পেলেন এলিস। জানা গেছে, তাঁকে দলে নিতে রীতিমতো হুমড়ি খেয়ে পড়েছিল আইপিএলের তিনটি ফ্র্যাঞ্চাইজি। যদিও শেষ পর্যন্ত পাঞ্জাব কিংসই কিনে নেয় এই অস্ট্রেলিয়ান পেসারকে। সামাজিক যোগাযোগমাধ্যমে এলিসকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
আমিরাতে স্থগিত আইপিএলের বাকি অংশে দুই অস্ট্রেলিয়ান পেসার ঝাই রিচার্ডসন আর রিলে মেডেরিথকে পাচ্ছে না পাঞ্জাব। পেস বোলারের এই শূন্যতা এলিসকে দিয়ে পূরণ করতে চাইছে ফ্র্যাঞ্চাইজিটি। এর আগে জানুয়ারিতে আইপিএলের নিলামে ছিলেন এলিস। যদিও সেই নিলামে অবিক্রীত থেকে গিয়েছিলেন এই তাসমানিয়ান পেসার।

মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করার পর আজ ছিল ব্রাজিলের খেলোয়াড়দের জন্য বিশ্রামের দিন। সকালে রিকভারি সেশনের পর টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে পুরো দলকে ছুটি দেওয়া হয়। সেই সুযোগে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে দেখা যায় দলের বেশ কয়েকজন ফুটবলারকে।
৩৮ মিনিট আগে
২৫ গজ দূর থেকে নেওয়া এক দুর্দান্ত হাফ ভলি জড়াল জালে। গ্যালারিতে তখন বুনো উল্লাস। এমন একটা নান্দনিক গোলের পর জার্সি খুলে ভোঁ-দৌড় দেওয়া কিংবা দর্শকদের মাঝে ঝাঁপিয়ে পড়াই তো স্বাভাবিক। কিন্তু গোলদাতা ইয়াসিন আয়ারি কেবল হাত দুটো জোড় করলেন, এরপর নতজানু হয়ে চুম্বন করলেন সবুজ ঘাসকে।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির ক্যারিয়ারে রেকর্ড যেন নিত্যসঙ্গী। আর্জেন্টিনার বিশ্বকাপ ধরে রাখার অভিযান শুরু হবে আগামী বুধবার আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। সেই ম্যাচেই লা আলবিসেলেস্তেদের হয়ে ২০০তম ম্যাচ খেলার অনন্য কীর্তি গড়তে যাচ্ছেন দশ নম্বর জার্সিধারী।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতিতে শুরুর একাদশ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। শেষ পর্যায়ের অনুশীলনে কোচ লিওনেল স্কালোনি দুই ধরনের ফরমেশন বানিয়ে একাদশ পরীক্ষা করেছেন। যেখানে রক্ষণভাগ নিয়েই মূল অনিশ্চয়তা দেখা গেছে।
৩ ঘণ্টা আগে