
সিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে কিছুটা স্বস্তি বাংলাদেশ শিবিরে। যদিও এখনো পিছিয়ে আছে ২৫ রানে। ৮২ রানের লিড মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতেই মাত্র ১৩ রানে কাটা পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। তবে দিন শেষে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের ব্যাটে অপরাজিত ৪৪ রানের জুটিতে স্বপ্ন দেখছে বাংলাদেশ দল। দিন শেষে ১ উইকেট হারিয়ে ৫৭ রান স্কোরে জমা করেছে তারা।
এর আগে মেহেদি হাসান মিরাজের পাঁচ উইকেটের বদান্যতায় লিড বড় করতে পারেনি জিম্বাবুয়ে। কার নিয়ন্ত্রণে ম্যাচের ভাগ্য, কি হবে আগামী দুই দিন তা হয়তো সময়ই বলে দেবে। তবে দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বেশ আত্মবিশ্বাসী মিরাজ। পিছিয়ে থাকলেও বাংলাদেশের হাতেই ম্যাচের ভাগ্য দেখছেন এই তারকা অলরাউন্ডার।
দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে মিরাজ বললেন, ‘এখন পর্যন্ত (ম্যাচ) আমাদের নিয়ন্ত্রণ আছে, আমি মনে করি। কারণ ওরা হয়তো ৮২ রানের লিড পেয়েছে। আমরা আজকে ভালো একটা স্কোর করেছি, হয়তো আমরা ২৫ রান পিছিয়ে আছি। যেহেতু আমাদের এক উইকেট গিয়েছে, আমাদের ব্যাটার আছে। আমরা যদি ভালো একটা টোটাল (সংগ্রহ) দিতে পারি ওদেরকে, তাহলে চতুর্থ দিন ওদের জন্য অনেক চ্যালেঞ্জ হবে এই উইকেটে।’
দ্বিতীয় দিনের দ্বিতীয় ইনিংসে যেভাবে সাবলীল ব্যাট চালিয়েছেন জয়-মুমিনুল, সেই ছন্দ তৃতীয় দিনও অব্যাহত থাকলে ভালো সংগ্রহের দিকেই হাঁটবে বাংলাদেশ। তৃতীয় দিনের শুরুতে এই জুটিতে প্রথম সেশন পার করতে পারলে অবশ্য মিরাজের বক্তব্য প্রমাণিত হতে পারে। টপ অর্ডারে বড় জুটি গড়তে পারলে লিড কাটিয়ে জিম্বাবুয়েকে বড় লক্ষ্য ছুড়ে দেওয়া সম্ভব।
সিলেটে টসে জিতে বাংলাদেশের আগে ব্যাট করার সিদ্ধান্ত পাশার দানের মতো উল্টে গিয়েছিল। ব্যাটারদের একের পর এক উইকেট বিলানোর দিনে ১৯১ রানেই থামে বাংলাদেশের ইনিংস। বল হাতেও তেমন সুবিধা করতে পারেনি হাসান-নাহিদরা। অবশ্য প্রথম দিনের বিনা উইকেটে ৬৭ রান নিয়ে শুরু করা জিম্বাবুয়েকে আজ চেপে ধরেছিলেন বাংলাদেশের বোলাররা। শুরুতে নাহিদের ৩ উইকেট আর শেষে মিরাজের ৫ উইকেট শিকারে বড় লিড সংগ্রহ করতে পারেনি জিম্বাবুয়ে।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২১ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে