হারারেতে প্রথম টি–টোয়েন্টিতে বাংলাদেশের সামনে ১৫৩ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে জিম্বাবুয়ে। টস জিতে আগে ব্যাট করতে নামা জিম্বাবুয়ের হয়ে দারুণ ব্যাটিং করেন রেগিস চাকাভা (৪৩) ও ডিয়ন মায়ার্স (৩৫)। এ দুজনের ব্যাটেই মূলত লড়াইয়ে পুঁজি পেয়েছে স্বাগতিকেরা।
অন্যদিকে নিয়ন্ত্রিত বোলিংয়ে জিম্বাবুয়েকে পুরো ২০ ওভারও খেলতে দেয়নি বাংলাদেশ। বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও দারুণ নৈপুণ্য দেখিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। সরাসরি থ্রোতে সোহানের করা রানআউট ছাড়াও দুর্দান্ত এক রানিং ক্যাচ নিয়েছেন শামীম পাটোয়ারী। বল হাতে বাংলাদেশের হয়ে ৩ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। ২টি করে উইকেট নিয়েছেন শরিফুল ও সাইফউদ্দিন।
বাংলাদেশকে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট এনে দেন মোস্তাফিজুর রহমান। তাঁর স্লোয়ার বলে শট খেলতে গিয়ে সৌম্য সরকারের তালুবন্দী হয়ে ফেরেন তাদিওয়ানাশে মারুমানি (৭)। শুরুতে উইকেট হারিয়েও অবশ্য পথ হারায়নি জিম্বাবুয়ে। চাকাভা ও মাধেভেরের আগ্রাসী ব্যাটিংয়ে প্রথম ৫ ওভারে স্বাগতিকেরা জড়ো করে ৪৬ রান। দারুণ ব্যাটিংয়ে জিম্বাবুয়েকে এগিয়ে নেওয়া এ জুটি ভাঙেন সাকিব। দলীয় ৭৪ রানে সাকিবের বলে তাঁর হাতেই ক্যাচ দিয়ে ফেরেন মাধভেরে (২৩)।
বেশিক্ষণ টিকতে পারেননি চাকাভাও। ঝোড়ো ব্যাটিংয়ে ২২ বলে ৪৩ রান করা এই ব্যাটসম্যান ফেরেন নরুল হাসান সোহানের সরাসরি থ্রোতে রান আউটের শিকার হয়ে। রানের খাতা খোলার আগে ফিরে যান সিকান্দার রাজাও। শরিফুলের গুড লেংথের বলে উইকেটের পেছনে সোহানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন জিম্বাবুয়ের অধিনায়ক। দ্রুত উইকেট হারানোয় এ সময় শ্লথ হয়ে রানের চাকা। এরপর ৬ রান করা টারিসাই মুসাকান্দাকেও (৬) লেগ বিফোরের ফাঁদে ফেলে দ্রুত ফিরিয়ে দেন সৌম্য সরকার। এক প্রান্ত আগলে রেখে রানের চাকা বাড়াতে থাকা ডিওন মায়ার্স ফেরেন শরিফুলের দ্বিতীয় শিকার হয়ে। শরিফুলের ফুল লেংথ বলে লেগ সাইডে শট খেলতে গিয়ে বোল্ড হন ২২ বলে ৩৫ রান করা মায়ার্স। শেষ দিকে ১৮ রান করেন লুক জংগুয়ে।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে