
ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০ খেলতে দক্ষিণ আফ্রিকার অধিকাংশ অভিজ্ঞ খেলোয়াড় নিউজিল্যান্ড সফরে যাননি। নতুন একজনকে অধিনায়ক করে একেবারে অনভিজ্ঞ দল পাঠানোয় চটেছিলেন অনেকে। এ যেন বাঘের ডেরায় খরগোশ ছেড়ে দেওয়ার মতো ব্যাপার! প্রোটিয়ারাও সেটি বুঝতে পারছেন হাড়ে হাড়ে। মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের প্রথম টেস্টে বড় ব্যবধানে হারের মুখে তারা।
আজ তৃতীয় দিন শেষে নিউজিল্যান্ডের লিড দাঁড়িয়েছে ৫২৮ রান। সেই লিড আগামীকাল চতুর্থ দিনে আরও বাড়তে পারে। চাইলে আজকেই দ্বিতীয়বার সফরকারীদের ব্যাটিংয়ে পাঠাতে পারত কিউইরা। প্রথম ইনিংসে মাত্র ১৬২ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে ৩৪৯ রানে এগিয়ে থেকে নিজেরাই দ্বিতীয় ইনিংস শুরু করে নিউজিল্যান্ড দিন পার করেছে ৪ উইকেটে ১৭৯ রানে।
রাচিন রবীন্দ্রের টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি ও কেন উইলিয়ামসনের সেঞ্চুরিতে স্বাগতিকেরা প্রথম ইনিংসে করে ৫১১ রান। আজ আবারও সেঞ্চুরি পেয়েছেন উইলিয়ামসন। ১৩২ বলে করেছেন ১০৯ রান। আগামীকাল চতুর্থ দিনে ব্যাটিংয়ে নামবেন ড্যারিল মিচেল (১১) ও টম ব্লান্ডেল (৫)।
আগের দিনই কিউই বোলারদের সামনে চ্যালেঞ্জের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ। দিন পার করে ৮০ রানে ৪ উইকেট হারিয়ে। তৃতীয় দিনেও বেশিক্ষণ টিকতে পারেনি। ১২৯ রানে ৭ উইকেট হারিয়ে মধ্যাহ্নভোজে যাওয়া প্রোটিয়াদের ইনিংস শেষ চা বিরতির আগেই। মিডল অর্ডার ব্যাটার কিগান পিটারসেন ১৩২ বলে ৪৫ রানের ইনিংস খেলে যা একটু লড়াই করতে চেয়েছেন। ২ রানে দিন শুরু করেছিলেন তিনি। ২৯ রান নিয়ে তাঁর সঙ্গে ব্যাটিংয়ে নামা ডেভিড বেডিংহামকে (৩২) দিয়েই দিনের উইকেট উৎসব শুরু করে কিউইরা।
নিউজিল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন ম্যাট হেনরি ও মিচেল স্যান্টনার। দুটি করে উইকেট কাইল জেমিসন ও রাচিনের। বোলিংয়েও দুর্দান্ত নৈপুণ্য দেখানো রাচিন দ্বিতীয় ইনিংসে অবশ্য করেছেন ১২ রান। প্রথম ইনিংসে ৩৬৬ বলে খেলেন ২৪০ রানের অনবদ্য ইনিংস।

যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
১৮ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৪ ঘণ্টা আগে