টি-টোয়েন্টি বিশ্বকাপে টস হয়েছে উঠেছে আতঙ্কের আরেক নাম। বিশেষ করে দুবাইয়ে রাতের ম্যাচগুলোতে যে দল টস জিতেছে, তারা ম্যাচও জিতেছে। যেন টস হার মানে ম্যাচ হার!
পাকিস্তান-অস্ট্রেলিয়া সেমিফাইনালেও এর ব্যতিক্রম হয়নি। বৃহস্পতিবারের ম্যাচটিতে টস জিতে আগে ফিল্ডিং নিয়েছিল অজিরা। ম্যাচও জিতেছে তারাই। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালের আগে উল্টো কথা শোনালেন অ্যারন ফিঞ্চ। সংবাদ সম্মেলনে অজি অধিনায়ক জানালেন, নিজেদের পরীক্ষায় ফেলার জন্য পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে টসে হারতে চেয়েছিলেন তিনি।
যদিও ফিঞ্চ মনে করেন, দুবাইয়ে আজ রাতে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে টস কোনো প্রভাব ফেলবে না, ‘বড় প্রতিযোগিতায় কোনো কোনো সময় প্রথমে ব্যাট করতেই হবে। সে কারণে চেয়েছিলাম পাকিস্তানের বিপক্ষে টসে হারতে, যাতে আগে ব্যাট করে বড় স্কোর জমা করতে পারি। ফাইনালেও আগে ব্যাট করতে হলে আমি কিছু মনে করব না।’
ফিঞ্চ আরও বলেন, ‘আইপিএল ফাইনাল আমরা সবাই দেখেছি। চেন্নাই সুপার কিংস শুরুতে বড় স্কোর গড়ে প্রতিপক্ষকে আটকে দিয়েছিল। এটা পুরোটাই নির্দিষ্ট দিনের ব্যাপার। যদি অনেক রান তোলা যায় ও শুরুতে প্রতিপক্ষকে চাপে ফেলা যায়, তাহলে সেখানেই ম্যাচ বেরিয়ে যাবে।’
২০১৫ বিশ্বকাপের ফাইনালেও মুখোমুখি হয়েছিল দুই প্রতিবেশী অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। সেবার জিতেছিল অজিরাই। তবে অতীতের কথা মাথায় আনতে নারাজ ফিঞ্চ, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ বরাবরই কঠিন। সব সংস্করণেই ওরা শৃঙ্খলাবদ্ধ দল। অসাধারণ ফিল্ডিং করে। জিততে হলে ৪০ ওভারই ম্যাচে থাকতে হবে।’

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২৭ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে