
বিগ ব্যাশে বল হাতে দুর্দান্ত ছিলেন রিশাদ হোসেন। হোবার্ট হারিকেনসের হয়ে ১১ ইনিংসে নিয়েছিলেন ১৫ উইকেট। ওভারপ্রতি খরচ করেন ৭.৮২ রান। বিগ ব্যাশে মনে রাখার মতো একটা মৌসুম শেষ করে পাকিস্তান সুপার লিগে নিজেকে হারিয়ে খুঁজছেন রিশাদ।
এবারের পিএসএলে রিশাদের ঠিকানা নবাগত ফ্র্যাঞ্চাইজি পিন্ডিজ। নিজেদের প্রথম চার ম্যাচেই রিশাদের ওপর ভরসা রাখেন দলটির অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। কিন্তু আস্থার প্রতিদান তো দিতেই পারেননি; উল্টো খরুচে বোলিংয়ে হতাশ করছেন বাংলাদেশি স্পিনার। এখন পর্যন্ত খেলা চার ম্যাচে ১৪ ওভার বোলিং করেছেন রিশাদ; দিয়েছেন ১৫৫ রান। উইকেট নিয়েছেন মাত্র দুটি। এমন পরিসংখ্যান রিশাদের নামের সঙ্গে বেশ বেমানান।
নিজেদের সবশেষ ম্যাচে গতকাল মুলতান সুলতানসের কাছে ৭ উইকেটে হেরেছে পিন্ডিজ। নিজের খেলা চার ম্যাচের মধ্যে এদিন বল হাতে সবচেয়ে বেশি খরুচে ছিলেন রিশাদ। ৩ ওভারে বিনা উইকেটে ৪৬ রান দেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান দেন রিশাদের সতীর্থ মোহাম্মদ আমির খান। তাও ৪ ওভারে।
এর আগে প্রথম ম্যাচে পেশোয়ার জালমির বিপক্ষে ৪ ওভারে ৩৫ রান দেন রিশাদ; তুলে নেন ১ উইকেট। করাচি কিংসের বিপক্ষে কোনো উইকেট পাননি। ৪ ওভারে খরচ করেন ৩৮ রান। এই ম্যাচেই তুলনামূলক কম খরুচে ছিলেন রিশাদ। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ওভারপ্রতি ১২ ইকোনমি রেটে বোলিং করেন এই স্পিনার; ৩ ওভারে ১ উইকেটের বিনিময়ে দেন ৩৬ রান।
রিশাদের খরুচে বোলিংয়ের মতো পিএসএলে পিন্ডিজের শুরুটাও হয়েছে খুবই বাজে। প্রথম চার ম্যাচেই হেরে গেছে তারা। টানা হারে টুর্নামেন্টের শুরুতেই প্লে অফে উঠা নিয়ে শঙ্কায় পড়ে গেছে পিন্ডিজ। আট দলের টুর্নামেন্টে টেবিলের সাতে অবস্থান করছে তারা। তিন ম্যাচ খেলে জয়শূন্য থাকা আরেক নবাগত ফ্র্যাঞ্চাইজি হায়দরাবাদ কিংসমেন আছে সবার নিচে। ৫ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে মুলতান।

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২৩ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
৩ ঘণ্টা আগে