শোয়েব আক্তার ক্রিকেট ইতিহাসের অন্যতম বৈচিত্র্যময় এক চরিত্র। বিশ্বের সর্বোচ্চ গতির বোলার খেলোয়াড়ি জীবনে নানা ঘটনার জন্ম দিয়েছেন। কখনো নিজের ক্রিকেট দক্ষতা দিয়ে আবার কখনো বিতর্কিত কাণ্ডে জড়িয়ে। গতিতে পরাস্ত করে প্রতিপক্ষদের কটাক্ষও করতেন তিনি। এমন বিতর্কিত চরিত্রটি এবার দেখা যাবে বোকাবাক্সে।
শোয়েবকে নিয়ে বানানো হয়েছে বায়োপিক ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’। বায়োপিকটি মুক্তি পাবে আগামী বছরের ১৬ নভেম্বর। পাকিস্তানি ফাস্ট বোলার নিজেই বিষয়টি জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটির মোশন পোস্টার শেয়ার করেছেন শোয়েব। তিনি ছবিটির ক্যাপশনে নিজের সহজাত চরিত্রের পরিচয় দিয়ে লিখেছেন, ‘এই সুন্দর যাত্রার সূচনা। আমার গল্প, আমার জীবন, আমার বায়োপিক ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ প্রতিকূলতার বিরুদ্ধে ছুটে চলার ঘোষণা করছি। আপনারা বায়োপিকে এমন কিছু দেখবেন যা আগে কখনো দেখেননি। পাকিস্তানি ক্রীড়াব্যক্তিত্বকে নিয়ে এটি প্রথম বিদেশি ছবি। আপনাদের বিতর্কিত শোয়েব আক্তার।’
শোয়েবের ওপর নির্মিত বায়োপিকটির পরিচালক ফারাজ কায়সার। এটির প্রযোজনা প্রতিষ্ঠান কিউ ফিল্ম প্রডাকশন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটির ঘোষণা জানিয়েছেন পরিচালকও। তিনি লিখেছেন, ‘২০১৬ সালের পরিকল্পনা অবশেষে বাস্তবে রূপ নিয়েছে। আমার প্রথম ফিচার ফিল্মের পোস্টার প্রকাশ পেয়েছে।’
শোয়েব আক্তার সম্পর্কিত আরও পড়ুন:

এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
২৮ মিনিট আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
২ ঘণ্টা আগে