ইতিহাসের দ্বারপ্রান্তে মুশফিকুর রহিম। আগামীকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে সেই ম্যাচ দিয়ে বাংলাদেশের ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নামবেন মুশফিক। তাঁর আগে এই উইকেটরক্ষক ব্যাটারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন তামিম ইকবাল।
নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে মুশফিকের ছবি পোস্ট করেছেন তামিম। ক্যাপশনে লিখেছেন, ‘তোকে নিয়ে বলার আছে অনেক কিছুই। সেই ছেলেবেলা থেকে একসঙ্গে খেলছি, বয়সভিত্তিক ক্রিকেটে, বিভিন্ন পর্যায়ে, রুমমেট ছিলাম অনেকবার। কাছ থেকে দেখেছি তোকে। কোনো এক সময় কোন এক উপলক্ষে কোনো প্ল্যাটফর্মে নিশ্চয়ই বলব সবকিছু।’
কোনো তর্ক ছাড়াই বাংলাদেশের সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটার মুশফিক। বরাবরই টিম হোটেলে সবার আগে ঘুম থেকে উঠে অনুশীলনে ছুঁটেন তিনি। ঐচ্ছিক অনুশীলনেও হাজির হন নিয়ম করে। এমনকি দলগত রুটিনের বাইরে ব্যক্তিগতভাবেও মাঠে ঘাম ঝরাতে দেখা যায় মুশফিককে। লম্বা সময় ধরে এসব করে আসছেন তিনি।
বয়সভিত্তিক দল থেকে একসঙ্গে খেলে আসায় মুশফিকের নিবেদন সম্পর্কে বেশ ভালোভাবেই জানেন তামিম। তাই প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্টের মাইলফলক মুশফিকের জন্য প্রাপ্য ছিল বলেই মনে করেন তামিম।
এই প্রসঙ্গে তামিম লিখেছেন, ‘আজকের দিনের জন্য শুধু একটিই কথা, বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার মাইলফলক তোর চেয়ে বেশি আর কেউ ডিজার্ভ করে না। আশা করি, ভবিষ্যতে এই অর্জনে তোর পাশে নাম লেখাবে আরো অনেকেই।
কিন্তু তুই প্রথম, এটা তোরই প্রাপ্য।’

অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
৯ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
৯ ঘণ্টা আগে
না ফেরার দেশে চলে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদের শৈশবের কোচ। বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার হওয়ার পেছনে যাঁর অবদান, তাঁর মৃত্যুতে প্রাণ কাঁদছে মাহমুদউল্লাহর। কোচের মৃত্যুতে আবেগী পোস্ট দিয়েছেন বাংলাদেশের এই সাবেক মিডল অর্ডার ব্যাটার।
১০ ঘণ্টা আগে