মিকি আর্থারের অধীনে ৫ বছর আগে কোনো আইসিসি ইভেন্টের শিরোপা জিতেছিল পাকিস্তান। সেই আর্থারই হতে যাচ্ছেন পাকিস্তানের কোচ।
পাকিস্তানের সামা টিভির একটি সূত্র জানিয়েছে, পিসিবির দেওয়া প্রস্তাবে পুনরায় পাকিস্তানের কোচ হতে আগ্রহ প্রকাশ করেছেন আর্থার। আগামী ফেব্রুয়ারীতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অষ্টম মৌসুম শুরুর আগে জয়েন করতে পারেন এই কোচ। আর্থার এখন আছেন ইংল্যান্ডের কাউন্টি ক্লাব ডার্বিশায়ারের দায়িত্বে। ডার্বিশায়ারের সঙ্গে চুক্তিও দ্রুত শেষ হবে। আর পিসিবির সঙ্গে সাকলাইন মুশতাকের চুক্তিও শেষ হবে আগামী ফেব্রুয়ারীতে। যেখানে সাকলাইন এখন পাকিস্তানের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করছেন।
নাজাম শেঠি পিসিবির প্রধান হওয়ার পরপরই পিসিবিতে একের পর এক পরিবর্তন আনছেন। পুরোনো নির্বাচক কমিটি ভেঙে দিয়েছেন। শহীদ আফ্রিদিকে প্রধান করে সাবেক ক্রিকেটার আবদুল রাজ্জাক ও রাও ইফতিখার আনজুমকে নিয়ে বানিয়েছেন তিন সদস্যের নতুন নির্বাচক কমিটি। নতুন কোচ নিয়োগ দেওয়াটাও সেই পরিবর্তনেরই পরিকল্পনারই অংশ।
এর আগে ৬ মে,২০১৬ থেকে ৭ আগস্ট, ২০১৯ পর্যন্ত পাকিস্তান দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন আর্থার। তার সময়ে পাকিস্তান সবচেয়ে বড় সাফল্য পেয়েছিল ২০১৭ সালে। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতকে হারিয়ে টুর্নামেন্টটির প্রথম শিরোপা জেতে পাকিস্তান। ২০১৬ তে টেস্ট র্যাংকিংয়ে শীর্ষে উঠেছিল পাকিস্তান। ২০১৮ তে আর্থারের অধীনে টি-টোয়েন্টিতে শীর্ষ দল হয়েছিল এশিয়া মহাদেশের এই দলটি।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে