
সাহিবজাদা ফারহানের ফিফটিতে যে লক্ষ্য ইংল্যান্ডকে দিয়েছিল পাকিস্তান, ১৬৫ রানের সেই লক্ষ্য মোটাদাগে ছোট মনে হলেও বল হাতে শাহিন শাহ আফ্রিদির শুরুর ঝড়ে সেটিকেই বড় মনে হচ্ছিল একটা সময়। ৩৫ রান তুলতে হারিয়ে ফেলেছিল ৩ উইকেট। এই চাপ ধরে রেখেই পাকিস্তান ৫৮ রানে তুলে নিয়েছিল আরও এক উইকেট।
এরপর যখন ভাবা হয়েছিল-আজ সহজেই জিততে যাচ্ছে পাকিস্তান, তাখনই বেঁকে বসলেন হ্যারি ব্রুক। সতীর্থদের যাওয়া আসার মধ্যেও তিনে উইকেটে আসা ব্রুক ব্যাট করে গেলেন যান্ত্রিক ক্রিকেটারের মতো। পাকিস্তানি বোলারদের বেধড়ক পিটিয়ে বের করে সেঞ্চুরি। ম্যাচটিও। ৫ বল হাতে রেখে ২ উইকেটে জিতেছে ইংল্যান্ড। আর এই জয়ে তারা উঠে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে। আর পাকিস্তান দাঁড়িয়ে আছে খাদের কিনারে।
যদিও জয় থেকে ৯ রান দূরে থাকেতেই ব্রুক আউট হয়ে গিয়েছিলেন সেঞ্চুরি করে। কিন্তু ১০টি চার ও ৪টি ছয়ে সাজানো ৫১ বলে খেলা তাঁর ১০০ রানের ইনিংসটিই ম্যাচে ব্যবধান গড়ে দিয়েছে। এরপরও কি বলা লাগে ম্যাচসেরা কে!
হ্যারি ব্রুকের ১৯৬.০৭ স্ট্রাইকরেটের ইনিংসটির বাইরে দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেছেন উইল জ্যাকস। ৩ উইকেট নিয়ে শুরুতেই ইংল্যান্ড ইনিংস নাড়িয়ে দেওয়া শাহিন শাহ আফ্রিদি ৩০ রানে নিয়েছেন ৪ উইকেট।
এর আগে পাল্লেকেলেতে টস জিতে আগে ব্যাট করে ৯ উইকেটে ১৬ রান তোলে পাকিস্তান। এই স্কোরে বড় অবদান সাহিবজাদা ফারহানের। ৪৫ বলে ৬৩ রান করেন পাকিস্তানি এই ওপেনার।
এই টুর্নামেন্টে দুর্দান্ত খেলে চলেছেন সাহিবজাদা ফারহান। গতকালের ইনিংসটি নিয়ে এই টুর্নামেন্টে তাঁর রান ২৮৩। ৭০.৭৫ গড় ও ১৫৮.১০ স্ট্রাইকরেটে করা এই রান নিয়েই এখন পর্যন্ত তিনিই টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার।
পাকিস্তান ইনিংসে গতকাল তাঁর ব্যাটিং দেখে একপর্যায়ে মনে হয়েছিল, বড় ইনিংসই গড়বে পাকিস্তান। কিন্তু সতীর্থ ব্যাটারদের ব্যর্থতায় তা সম্ভব হয়নি। বেশি বল খেলে কম রান করে আউট হয়েছেন অধিনায়ক সালমান আলী আগা। এই ম্যাচ সমালোচনার জবাব দেওয়ার মঞ্চ হতে পারত সাবেক অধিনায়ক বাবর আজমের জন্যও। কিন্তু সেটি কাজে লাগাতে পারেননি বাবর। ওভারটনের শিকার হওয়ার আগে ২৪ বলে ২৫ রান করে আউট হয়েছেন। বাবরের সমান ২৫ রান করেছেন ফখর জামান। কিন্তু তিনি বল খেলেছেন ১৬টি। ব্যাটিং অর্ডারের পাঁচে ফখরকে খেলানো নিয়েও পাকিস্তানের টিম ম্যানেজমেন্টের অদূরদর্শিতার ছাপ দেখছেন কেউ কেউ।
২৭ রানে ২ উইকেট খোয়ানোর পর তৃতীয় উইকেটে বাবরকে নিয়ে ৪৪ বলে ৪৬ এবং চতুর্থ উইকেটে ফখর জামানকে নিয়ে ৩০ বলে ৪৯ রানের জুটি গড়েন ফারহান। আউট হওয়ার আগে ১৫.৪ ওভার পর্যন্ত ব্যাট করেছেন সাহিবজাদা। বাবর আজম কিংবা সালমান আগারা নিজেদের একটু মেলে ধরতে পারলেই পাকিস্তানের স্কোর ১৮০ ছাড়িয়ে যেতে পারত।
তারপরও পাকিস্তানের রান যে ১৬০-এর ওপরে গেছে, তাতে শাদাব খানের ক্যামিওর অবদান আছে। ৪টি চারে ১১ বলে ২৩ রান করেছেন তিনি। ৭টি চার মেরেছেন সাহিবজাদা ফারহান, ছক্কা ২টি।
বল হাতে সবচেয়ে সফল লিয়াম ডসন; ২৪ রানে নিয়েছেন ৩ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন জফরা আর্চার ও জেমি ওভারটন।

অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
৯ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
৯ ঘণ্টা আগে
না ফেরার দেশে চলে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদের শৈশবের কোচ। বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার হওয়ার পেছনে যাঁর অবদান, তাঁর মৃত্যুতে প্রাণ কাঁদছে মাহমুদউল্লাহর। কোচের মৃত্যুতে আবেগী পোস্ট দিয়েছেন বাংলাদেশের এই সাবেক মিডল অর্ডার ব্যাটার।
১০ ঘণ্টা আগে