কন্ডিশনিং ক্যাম্প শুরু হওয়ার আগে থেকেই অনুশীলন শুরু করেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। আলোচনায় ছিল কন্ডিশনিং ক্যাম্পের স্কোয়াডে এই অলরাউন্ডার সুযোগ পাবেন কি না। তবে ৩২ জনের প্রাথমিক স্কোয়াডে তাঁকে রাখেন নির্বাচকেরা।
বিসিবির মেডিকেল বিভাগে শারীরিক পরীক্ষা দেওয়ার পর ফিটনেস টেস্টেও বয়স অনুযায়ী ভালো স্কোর করেছিলেন মাহমুদউল্লাহ। এর মধ্যে রানিং আর ব্যক্তিগত ব্যাটিং অনুশীলন চালিয়ে গেছেন নিয়মিত।
পরে ছোট হয়ে আসা ২০-২২ জনের স্কোয়াডে মাহমুদউল্লাহ থাকবেন কি না, এ ব্যাপারেও আলোচনা ছিল। তবে শেষ পর্যন্ত স্কিল ক্যাম্পের এই স্কোয়াডেও সুযোগ পান তিনি। তবে ব্যাটিংয়ের পর গতকাল শন ম্যাকডারমটের ফিল্ডিং ড্রিলসেও দুর্দান্ত সব ক্যাচ নিয়েছেন মাহমুদউল্লাহ।
একটি ব্যাপার নিয়ে তবু কথা হচ্ছিল। গত কয়েক বছর বোলিংয়ে আগের মতো গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন না মাহমুদউল্লাহ। সর্বশেষ ইংল্যান্ড সিরিজে বোলিংই করেননি তিনি। ব্যাটিংয়ের পাশাপাশি পার্টটাইম বোলিংটাও বড় টুর্নামেন্টে ভূমিকা রাখতে পারে।
তাই এশিয়া কাপ ও বিশ্বকাপ সামনে রেখে ক্যাম্পের খেলোয়াড়দের সব বিভাগেই প্রস্তুত করে তোলার চেষ্টা করছেন কোচরা।শ্রীলঙ্কা থেকে ফ্লাইটে গতকাল দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছেন বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও তাঁর ছেলে। আর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ গতকাল থেকে ক্লাস নিচ্ছেন স্পিনারদের। আজ সেই ক্লাসের শিক্ষার্থী হলেন মাহমুদউল্লাহ। বেশ কিছুক্ষণ বোলিং করলেন এই অলরাউন্ডার।
যার ফলে এশিয়া কাপের স্কোয়াড ঘোষণার আগে মাহমুদউল্লাহ সুযোগ পাবেন কি না, তাঁর অনুশীলন থেকেই উত্তর খোঁজার চেষ্টা করছে সংবাদমাধ্যম।

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২১ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
৩ ঘণ্টা আগে