
আজিজুল হাকিম তামিম বল করলেন, ভারতের শেষ উইকেট চেতন শর্মার সহজ ক্যাচ নিলেন কালাম সিদ্দিকী। সঙ্গে সঙ্গে কয়েকটি পতাকা নিয়ে মাঠে ছুট চ্যাম্পিয়ন বাংলাদেশ যুবাদের। মনে হলো, আগেই লাল-সবুজের পতাকা কাছে এনে রেখেছিলেন তাঁরা। দুবাইয়ে টানা দ্বিতীয়বার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শিরোপা জয়ের শিরোপা উদ্যাপন করলেন তাঁরা।
আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে বাংলাদেশের স্কোরে ছিল মাঝারি সংগ্রহ। রিজান হোসেন-শিহাব জেমসদের কার্যকর কয়েকটি ইনিংসের সৌজন্যে বাংলাদেশ তুলল ১৯৮ রান। শক্তিশালী ভারতের বিপক্ষে এই রানে নির্ভর করাও সহজ হওয়ার ছিল না। কিন্তু পুরো টুর্নামেন্টে বাংলাদেশের ছিল আস্থার বোলিং আক্রমণ। ফাইনালেও সেই ছন্দ ধরে রাখলেন ইকবাল হোসেন ইমন-আল ফাহাদরা। ১৩৯ রানে ভারতকে থামিয়ে দেন তাঁরা।
ফাহাদ, রিজান ও মারুফ মৃধার তোপেরমুখে টপ অর্ডার এলোমেলো হয়ে যায় ভারতের। মিডল অর্ডার গুঁড়িয়ে দিলেন ইমন। ভারত বধের নায়কও বলা যায় মৌলভীবাজারের এই ক্রিকেটারকে। ফাইনালে ৭ ওভারে ২৪ রান দিয়ে শিকার করেছেন ৩ উইকেট। দুর্দান্ত পারফরম্যান্স করে সেমিফাইনালের পর ফাইনালের ম্যাচসেরা পুরস্কারও হাতে তুলেছেন ১৮ বছর বয়সী এই পেসার। তাই নয়, যুব এশিয়া কাপের টুর্নামেন্ট-সেরার পুরস্কার উঠেছে তাঁর হাতে।
৫ ম্যাচে ৪.০৯ ইকোনমিতে টুর্নামেন্টের সর্বোচ্চ ১৩ উইকেট ইমনের। সেমিফাইনালেও পাকিস্তানের বিপক্ষে ২৪ রান দিয়ে নিয়েছিলেন ৪ উইকেট। সে ম্যাচেও ধস নামিয়েছেন পাকিস্তানের মিডল অর্ডার। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সেই ছন্দ আজ ধরে রাখলেন ফাইনালে ভারতের বিপক্ষেও। দলীয় ৪৪ রানে টপ অর্ডারের তিন উইকেট হারায় ভারত।
চতুর্থ উইকেটে ভারতীয় অধিনায়ক মোহামেদ আমান ও কেপি কার্তিকেয় বিপর্যয়ে প্রতিরোধের চেষ্টা করেন। ২৯ রানের জুটিও গড়েন তারা। কিন্তু এক ওভারে দুই উইকেট নিয়ে ভারতকে উল্টো কঠিন চাপে ফেলে দেন ইমন। ৪৩ বলে কার্তিকেয়কে ২১ রানে এবং নিখিল কুমারকে ফেরান রানের খাতা খোলার আগেই। নিজের পরের ওভারে হরবংশ পাঙ্গালিয়াকে ৬ রানে ইমন আউট করলে ৮১ রানে ৬ উইকেট হারায় ভারত। কার্যত তখনই হার প্রায় নিশ্চিত ভারতের।
নজরকাড়া গুড লেন্থের স্টাম্প থেকে দারুণ আউট সুইংয়ে বেরিয়ে যাওয়া বলেই ৩টি উইকেট নিয়েছেন ইমন। উইকেটরক্ষক ফরিদ হাসান নিয়েছে তিনটি ক্যাচই। গ্রুপ পর্বেও আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৩টি, পরের ম্যাচে নেপালের বিপক্ষে নেন ২টি উইকেট। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে ১টি উইকেট নিলেও রানও দিয়েছেন ৫৬। দলও হেরেছিল সেই ম্যাচ। ইমন জ্বলে উঠলেই যেন জেতে বাংলাদেশ—এটাই যেন এশিয়া কাপের নিয়ম করেছিলেন তোপ দাগিয়ে।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২৭ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে