
প্রথম তিনটি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মতো পরের তিনটি ফাইনালেও (২০২৭,২০২৯, ২০৩১) আয়োজক হিসেবে ইংল্যান্ডের নাম ঘোষণা করেছে আইসিসি। যদিও ভারত চেয়েছিল ২০২৭ সালের আসর আয়োজন করতে। তবে অতীতের তিন আসরে ইংল্যান্ডের আয়োজনের অভিজ্ঞতা মুগ্ধ করেছে আইসিসিকে।
উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফুটবলের আদলে একসময় হতো চ্যাম্পিয়নস লিগ টি–টোয়েন্টি। তবে ২০১৪ সালের পর তা চলে যায় হিমাগারে। অবশেষে ফের আলোর মুখ দেখতে যাচ্ছে টুর্নামেন্টটি। আগামী বছরের সেপ্টেম্বরে মাঠে গড়াতে পারে তা। সিঙ্গাপুরে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সভায় নেওয়া হয় এই সিদ্ধান্ত। এমনটাই জানিয়েছে অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড।
নতুন চ্যাম্পিয়ন্স লিগের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হলো ক্রিকেটাররা কোন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন, তা নির্ধারণ করা। কারণ, অনেকেই এখন বছরে দুই থেকে পাঁচটি ভিন্ন লিগে খেলে থাকেন। নতুন লিগের আর্থিক বণ্টন কীভাবে হবে সেটাও চূড়ান্ত হয়নি। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতার পাশাপাশি আয়োজক হিসেবেও ভূমিকা রাখতে পারে সৌদি আরব। ২০০৮ সালে প্রথমবার মাঠে গড়িয়েছিল চ্যাম্পিয়নস লিগ।
টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েও আলোচনা হয়েছে আইসিসির সভায়। বর্তমানে হাতেগোনা কয়েকটি দেশই টেস্ট ক্রিকেট থেকে আয় করে। এখন পর্যন্ত টেস্ট স্ট্যাটাস পেয়েছে ১২টি দল। টেস্ট খেলুড়ে দেশের সংখ্যা সীমিত করে দেওয়ার ব্যাপারে নতুন এক ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। যেখানে রয়েছেন ক্রিকে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ, ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড, এবং আইসিসির নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা সংযোগ গুপ্তা। বছরের শেষ দিকে আইসিসি বোর্ডের কাছে সুপারিশ করবে এই কমিটি।
আফগান বংশোদ্ভূত নারী ক্রিকেটারদের উন্নয়নে নতুন কর্মসূচি হাতে নিয়েছে আইসিসি। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো কাঠামোবদ্ধ সহায়তায় উন্নতমানের প্রশিক্ষণ দিয়ে ঘরোয়া পর্যায়ে ও আইসিসির গুরুত্বপূর্ণ বৈশ্বিক টুর্নামেন্টে যুক্ত থাকার ব্যবস্থা করে দেওয়া। এর মধ্যে রয়েছে এবছর ভারতে ওয়ানডে বিশ্বকাপ ও আগামী বছর ইংল্যান্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপও।
এদিকে আইসিসির নতুন সহযোগী দেশ হিসেবে যুক্ত হয়েছে তিমোর-লেস্তে ও জাম্বিয়া।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে