
বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সফল এবং অভিজ্ঞ খেলোয়াড় মাহমুদউল্লাহ রিয়াদ আজ আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন। হায়দরাবাদে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচটিই তাঁর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষ ম্যাচ। বাংলাদেশ দলের অন্যতম এই অলরাউন্ডারকে সম্মান জানাতে বিশেষ সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ শেষে সেটি অনুষ্ঠিত হবে।
এ নিয়ে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বলেছেন, ‘মাহমুদউল্লাহ বাংলাদেশের ক্রিকেটের জন্য অসাধারণ অবদান রেখেছেন, বিশেষ করে সংক্ষিপ্ত সংস্করণে। আজকের ম্যাচের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টি থেকে বিদায় নিচ্ছেন। বিসিবির পক্ষ থেকে আমরা তাঁকে সম্মান জানাতে ম্যাচ শেষে একটি বিদায়ী স্মারক (ক্রেস্ট) প্রদান করব।’
সংবর্ধনা অনুষ্ঠানে দলের খেলোয়াড়, কোচিং স্টাফরা উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে। মাহমুদউল্লাহর এই বিদায়কে স্মরণীয় করে রাখতে বিসিবি এই বিশেষ আয়োজনের পরিকল্পনা করছে।
এর আগে কানপুর টেস্ট শুরুর আগে টেস্ট ও টি-টোয়েন্টিতে অবসরের ঘোষণা দেন সাকিব আল হাসান। দেশসেরা এই অলরাউন্ডার মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে তাঁর খেলা নিয়ে কিছু জটিলতা তৈরি হচ্ছে। বিসিবি সভাপতি সাকিবের টেস্ট খেলার ব্যাপারে ইতিবাচক মন্তব্য করেছেন। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া সজীব সাকিবের শেষ টেস্ট খেলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ব্যাপারে আশাবাদী। তবে কিছু শিক্ষার্থী সাকিবকে টেস্ট খেলতে না দেওয়ার জন্য মিরপুরে প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছে, যার মধ্যে মানববন্ধন ও গ্রাফিতি অঙ্কন উল্লেখযোগ্য।

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
৩৬ মিনিট আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৩ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে