
১৯ জানুয়ারি শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। একই দিনে দক্ষিণ আফ্রিকায় শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। আইসিসির আম্পায়ারিং প্যানেলে থাকা বাংলাদেশের দুই আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ও গাজী সোহেল থাকছেন না বিপিএলের শুরুর দিকে। যুব বিশ্বকাপে আম্পায়ারিং করবেন তাঁরা।
আইসিসির এলিট প্যানেলের বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত এখন আছেন অস্ট্রেলিয়ায়। কদিন পর সেখানে তিনি ব্যস্ত থাকবেন অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ও ওয়ানডে সিরিজে। সৈকত, মুকুল, গাজী সোহেলকে বিবেচনা করা হয় এই মুহূর্তে দেশের সেরা তিন আম্পায়ার হিসেবে। তাঁদের বিপিএলের শুরুতে না পেলেও সমস্যা দেখছে না বিসিবি। তানভীর আহমদে, মাহফুজুর রহমান, আলী আরমানসহ স্থানীয় ছয়জন আম্পায়ার বিপিএলে রাখছে বিসিবি। তাঁদের সঙ্গে থাকছেন তিন বিদেশি আম্পায়ার।
বিসিবি সূত্র জানিয়েছে, এর মধ্যে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ডেভিড মিলনসকে পাঠাচ্ছে বিপিএলে। গতবারও তিনি বিপিএলে ছিলেন। পাকিস্তান থেকে আসছেন আসিফ ইয়াকুব। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কাছে একজন আম্পায়ার চাওয়া হলেও তাদের নিজেদের সিরিজ থাকায় দিতে পারছে না। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কাছে চেয়েছে বিসিবি।
এবার বিপিএলে শুরু থেকে ডিআরএস থাকায় আম্পায়ারদের ‘স্বস্তি’ দেখছেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতিখার আহমেদ মিঠু, ‘ডিআরএস থাকলে ৯৫ থেকে ৯৮ শতাংশ সঠিক সিদ্ধান্ত দেখি আমরা। এটা আম্পায়ারদের কাছে স্বস্তির বিষয়।’

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে