ভয়াবহ বন্যা চলছে ফেনী, নোয়াখালী, চাঁদপুরসহ বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি জেলায়। সামাজিক মাধ্যম খুললেই দেখা যাচ্ছে বন্যাদুর্গতদের অসহায়ত্ব। পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানেরও বাংলাদেশি বন্যার্তদের অসহায়ত্ব নজর এড়ায়নি।
রাওয়ালপিন্ডিতে চলছে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট। সুদূর পাকিস্তানে বসে দেশের বন্যাদুর্গতদের নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন শরীফুল ইসলাম, মুশফিকুর রহিম, লিটন দাসরা। বাংলাদেশের বন্যার ঘটনা যে রিজওয়ান জানেন, সেটা তাঁর ইনস্টাগ্রাম পোস্ট দেখে বোঝা গেছে। বন্যার্তদের নিয়ে লেখায় তাঁর (রিজওয়ান) চোখে পানি ছিল কি না, জানা নেই। তবে লেখাটা ছিল আবেগে পরিপূর্ণ। পাকিস্তানি উইকেটরক্ষক-ব্যাটার লিখেছেন, ‘বাংলাদেশে ভয়াবহ বন্যা আঘাত হেনেছে। আমার প্রার্থনা বাংলাদেশের ধৈর্যশীল মানুষের সঙ্গে রয়েছে।’
বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যাদুর্গতদের সাহায্য করতে এরই মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনী কাজ করছে। পাশাপাশি অনেক স্বেচ্ছাসেবী কাজ করছেন। কেউ ত্রাণ দিয়ে, কেউ আর্থিক অনুদান পাঠাচ্ছেন অসহায় মানুষের জন্য। বন্যাদুর্গতদের অনুদান দেওয়ার অনুরোধ জানিয়ে রিজওয়ান লিখেছেন, ‘এমন কঠিন সময়ে আমাদের ভাই-বোনদের পাশে দাঁড়ানোর জন্য তাঁদের পছন্দের দাতব্য প্রতিষ্ঠানে মুক্ত হস্তে অনুদান দিতে অনুরোধ করছি। আপনাদের পাশে থাকছি আমরাও।’
এখন পর্যন্ত বন্যায় ১৮ জনের মৃত্যুর খবর শোনা গেছে। বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। বিসিবি গতকাল সিদ্ধান্ত নিয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্তদের ৩ হাজার ব্যাগ শুকনো খাবার ও ১ কোটি টাকা সহায়তা দেবে তারা। আর পুরো ত্রাণ কার্যক্রমে তারা সহায়তা নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর। ৩ হাজার ব্যাগ শুকনো খাবার আজ সেনাবাহিনীর হাতে বিসিবির পৌঁছে দেওয়ার কথা।
পাকিস্তান সফরে থাকা বাংলাদেশি ক্রিকেটাররাই শুধু নন, বন্যার্তদের নিয়ে পোস্ট করেছেন মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, ইমরুল কায়েস, তাওহীদ হৃদয়, আকবর আলীরাও। তামিম ইকবাল ও রুবেল হোসেন বন্যাদুর্গতদের নিয়ে একাধিক পোস্ট দিয়েছেন।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে