
বিকেএসপির তিন নম্বর মাঠে ম্যাচ চলার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। হেলিকপ্টারে নেওয়ার অবস্থায় ছিলেন না বলে তাঁকে দ্রুত কেপিজে হাসপাতালে ভর্তি করানো হয়। বাংলাদেশের তারকা ক্রিকেটারকে নিয়ে মাশরাফি বিন মর্তুজা, সৌম্য সরকাররা সামাজিক মাধ্যমে দিয়েছেন আবেগঘন পোস্ট।
তামিমের অসুস্থ হওয়ার খবর শুনে দীর্ঘদিনের সতীর্থ মাশরাফি বিন মর্তুজা আবেগপ্রবণ হয়ে পড়েছেন। ফেসবুকে মাশরাফি লিখেছেন, ‘তোর কাছ যাইতে পারলাম না ভাডি। মহান আল্লাহ তোর সহায় হোন, তামিম। দ্রুত সুস্থ হয়ে ফিরে আয় ইনশা আল্লাহ।’ গত ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাশরাফি আছেন লোকচক্ষুর আড়ালে। খুব একটা জনসমক্ষে আসছেন না। এ কারণেই হয়তো ‘প্রিয়’ ছোট ভাই তামিমকে না দেখতে পারার আফসোস মাশরাফির কণ্ঠে।
তামিমের দ্রুত আরোগ্য কামনা করে পোস্ট দিয়েছেন সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, লিটন দাসরাও।সৌম্য নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘আপনার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করি। দ্রুত সুস্থ হয়ে উঠুন তামিম ভাইয়া।’ মিরাজ ফেসবুকে লিখেছেন, ‘হৃদ্রোগে আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে ভর্তি তামিম ইকবাল ভাই। যেভাবে ক্রিজে আপনি ছিলেন অটল, তেমনি এই কঠিন সময়ে আপনার সাহস ও দৃঢ়তার মাধ্যমে দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন, এটাই আমি তথা পুরো দেশবাসী বিশ্বাস করি। মহান রাব্বুল আলামিন আপনাকে দ্রুত সুস্থ করে দিন, আমিন।’ লিটন দাস লিখেছেন, ‘দ্রুত সুস্থ হয়ে উঠুন, তামিম ভাই। আপনার দ্রুত আরোগ্য কামনা করছি। আমাদের প্রার্থনা আপনার সঙ্গে আছে।’
তামিমকে একসময় বলেকয়ে আউট করতেন লাসিথ মালিঙ্গা। দুজনই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। আর তামিমের অসুস্থতায় কাঁদছে মালিঙ্গার মনও। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে মালিঙ্গা লিখেছেন, ‘তামিমের দ্রুত সুস্থতা কামনা করছি। মাঠে যেভাবে লড়াই করতে, সেভাবেই লড়ে যাও।’ তামিমের অসুস্থ হওয়ার খবর শুনে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সেরও মন খারাপ। কলকাতা নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছে, ‘দ্রুত সুস্থ হয়ে উঠুন তামিম ইকবাল। পুরো ক্রিকেট মহল তোমার জন্য প্রার্থনা করছে।’
বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাব-মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচ শুরু হয়েছে আজ বাংলাদেশ সময় সকাল ৯টায়। ফিল্ডিংয়ের সময় হঠাৎ বুকে ব্যথায় অসুস্থ হয়ে পড়েন মোহামেডান অধিনায়ক তামিম। চিকিৎসার জন্য মেঘনা এভিয়েশনের একটি হেলিকপ্টারও বিকেএসপিতে আসে। কিন্তু হেলিকপ্টারে ওঠার মতো অবস্থায় ছিলেন না এই বাঁহাতি ব্যাটার। বর্তমানে তিনি ৪৮ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে আছেন। হার্টে পরানো হয়েছে রিং।
আরও খবর পড়ুন:

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
২৩ মিনিট আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৩ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে