
দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজে বাংলাদেশের প্রাপ্তি ছাড়িয়ে গেছে প্রত্যাশার সীমা। টেস্ট সিরিজে ঠিক বিপরীত ফল। ধবলধোলাই হতে হয়েছে প্রোটিয়াদের কাছে। প্রথমটিতে ২২০ এবং দ্বিতীয় টেস্টে মুমিনুল হকরা হারেন ৩৩২ রানে। হার-জিত অবশ্য খেলারই অংশ। উদ্বেগর কারণ হারের ধরন। সবে চেয়ে ভয়ংকর হচ্ছে, দুই টেস্টের দুই ইনিংসে বাংলাদেশ ছুঁতে পারেনি শতরানের গণ্ডি।
অধিনায়ক হিসেবে টেস্ট সিরিজে ভরাডুবির দায় এড়াতে পারেন না মুমিনুল। তাঁকে কাঠগড়ায় উঠতে হচ্ছে ব্যক্তিগত পারফরম্যান্সের কারণেও। সব মিলিয়ে তুমুল চাপে আছেন তিনি। মুমিনুলের নেতৃত্বে থাকা নিয়েও উঠেছে প্রশ্ন। এ নিয়ে চিন্তিত কিনা জানতে চাইলে বাংলাদেশ টেস্ট অধিনায়ক উদাহরণ হিসেবে দেখালেন ইংল্যান্ড অধিনায়ক জো রুটকে।
দক্ষিণ আফ্রিকা সফর শেষে আজ দেশে ফেরার পর সংবাদমাধ্যমকে মুমিনুল বলেছেন, ‘ফলাফল না আসলে শুধু আমি না বিশ্বের যে কোনো অধিনায়কের...। রুট কিন্তু গত এক বছরে ৬-৭টা সেঞ্চুরি করেছে। তারপরও তার ওপর চাপ আছে। নেতৃত্ব এমন একটা ব্যাপার যেখানে আপনি পারফর্ম না করলে চাপ আসবেই। এই পর্যায়ের অধিনায়কত্ব করলে চাপ নিতে হবে। এ সব নিয়ে আমি চিন্তিত না। আমার মতে, চাপ আসা মানে আপনার পরিণত হওয়া। আপনি যতই চাপ নেবেন আপনার খেলা ততই উন্নতি হবে।’
মুমিনুলের এই উন্নতি কত দিন চলবে? বাংলাদেশ অধিনায়কের মতে উন্নতির শেষ নেই। তিনি বলেছেন, ‘ওয়ানডে সিরিজ প্রত্যাশা অনুযায়ী ছিল। টেস্টে উন্নতির কথা বললে, আগামী দুই বছর বা সারা জীবন যদি খেলি উন্নতির শেষ নেই। টেস্ট ক্রিকেট ওয়ানডের মতো নয়। পাঁচ দিনের খেলায় সব বিভাগেই ভালো খেলা গুরুত্বপূর্ণ। ভালো জায়গায় বল করা, সেশন অনুযায়ী ও পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করা। আমি সব সময় বলি টেস্ট ক্রিকেটে আমাদের আরও উন্নতি করতে হবে।’
টেস্ট সিরিজে বাংলাদেশের পারফরম্যান্স হতাশার ছিল। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে তাইজুল ইসলাম ছিলেন উজ্জ্বল। সাকিব আল হাসানের বিকল্প হিসেবে দ্বিতীয় টেস্টে সুযোগ পেয়ে দক্ষিণ আফ্রিকার ৯ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার। বিদেশের মাটিতে এক টেস্টে এত উইকেট নেওয়ার উদাহরণ বাংলাদেশ ক্রিকেট আর ২টি আছে। এমন একটা অর্জনের পর তাইজুল ভিজেছেন প্রশংসার বৃষ্টিতে।
আজ অধিনায়ক মুমিনুলও মেতে উঠলেন সতীর্থ বন্দনায়। তাইজুলকে স্যালুট দেওয়ার আহ্বান জানালেন তিনি। মুমিনুল বলেছেন, ‘এই ম্যাচে যদি ও ভালো বোলিং না করত আপনারাও (সংবাদমাধ্যম) সমালোচনা করতেন। প্রায় চার মাস পর এসে পারফর্ম করাটা অনেক কঠিন। আমার মনে হয় ওকে স্যালুট দেওয়া উচিত।’

মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করার পর আজ ছিল ব্রাজিলের খেলোয়াড়দের জন্য বিশ্রামের দিন। সকালে রিকভারি সেশনের পর টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে পুরো দলকে ছুটি দেওয়া হয়। সেই সুযোগে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে দেখা যায় দলের বেশ কয়েকজন ফুটবলারকে।
৩৫ মিনিট আগে
২৫ গজ দূর থেকে নেওয়া এক দুর্দান্ত হাফ ভলি জড়াল জালে। গ্যালারিতে তখন বুনো উল্লাস। এমন একটা নান্দনিক গোলের পর জার্সি খুলে ভোঁ-দৌড় দেওয়া কিংবা দর্শকদের মাঝে ঝাঁপিয়ে পড়াই তো স্বাভাবিক। কিন্তু গোলদাতা ইয়াসিন আয়ারি কেবল হাত দুটো জোড় করলেন, এরপর নতজানু হয়ে চুম্বন করলেন সবুজ ঘাসকে।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির ক্যারিয়ারে রেকর্ড যেন নিত্যসঙ্গী। আর্জেন্টিনার বিশ্বকাপ ধরে রাখার অভিযান শুরু হবে আগামী বুধবার আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। সেই ম্যাচেই লা আলবিসেলেস্তেদের হয়ে ২০০তম ম্যাচ খেলার অনন্য কীর্তি গড়তে যাচ্ছেন দশ নম্বর জার্সিধারী।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতিতে শুরুর একাদশ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। শেষ পর্যায়ের অনুশীলনে কোচ লিওনেল স্কালোনি দুই ধরনের ফরমেশন বানিয়ে একাদশ পরীক্ষা করেছেন। যেখানে রক্ষণভাগ নিয়েই মূল অনিশ্চয়তা দেখা গেছে।
২ ঘণ্টা আগে