
বাংলাদেশের কাছে আফগানিস্তানের ধবলধোলাইয়ের ঘটনা বেশি দিন আগের নয়। সংযুক্ত আরব আমিরাতে গত মাসে আফগানদের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। এক মাসের ব্যবধানে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আফগানরা।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টি জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল আফগানিস্তান। হারারে স্পোর্টস ক্লাবে আজ তৃতীয় টি-টোয়েন্টিতে ধবলধোলাই এড়ানোর কাছাকাছি চলে গিয়েছিল জিম্বাবুয়ে। কিন্তু শেষ বল অবধি খেললেও স্বাগতিকেরা ধবলধোলাই এড়াতে পারেনি। ৯ রানে জিতে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল আফগানরা।
২১১ রানের লক্ষ্যে নেমে ২.৫ ওভারে ২ উইকেটে ১৯ রানে পরিণত হয় জিম্বাবুয়ে। দুই টপ অর্ডার ব্যাটার ডিওন মায়ার্স (৫) ও ব্রেন্ডন টেলর (৪) এক অঙ্কের ঘরে আউট হয়েছেন। তৃতীয় উইকেটে ৪৮ বলে ৮৫ রানের জুটি গড়েছেন ব্রায়ান বেনেট ও সিকান্দার রাজা। ১১তম ওভারের পঞ্চম বলে রাজাকে বোল্ড করে জুটি ভাঙেন মোহাম্মদ নবি। ২৯ বলে ৭ চার ও ২ ছক্কায় রাজা করেন ৫১ রান।
রাজা আউট হওয়ার পর বেনেটও (৪৭) দ্রুত আউট হয়েছেন। রাজা, বেনেট দ্রুত আউট হওয়ায় জিম্বাবুয়ের স্কোর হয়ে যায় ১২.৫ ওভারে ৪ উইকেটে ১২৬ রান। পঞ্চম উইকেটে ১৭ বলে ৩৬ রানের জুটি গড়েছেন রায়ান বার্ল ও তাসিঙ্গা মুসিকিউয়া। এই জুটি ভাঙার পর খেই হারিয়ে ফেলে জিম্বাবুয়ে। ২০ ওভারে ২০১ রানে গুটিয়ে গেছে স্বাগতিকেরা। আফগানিস্তানের আব্দুল্লাহ আহমাদজাই ৪ ওভারে ৪২ রানে নিয়েছেন ৩ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন ফরিদ আহমেদ ও ফজলহক ফারুকি।
তৃতীয় টি-টোয়েন্টিতে নিয়মিত অধিনায়ক রশিদ খানকে বিশ্রাম দিয়েছে আফগানিস্তান। তাঁর পরিবর্তে দলকে নেতৃত্ব দিয়েছেন ইবরাহিম জাদরান। আগে ব্যাটিং নিয়ে ২০ ওভারে ৩ উইকেটে ২১০ রান করেছে আফগানরা। ৪৮ বলে ৮ চার ও ৫ ছক্কায় ৯২ রান করে রহমানউল্লাহ গুরবাজ পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। জিম্বাবুয়ের অলরাউন্ডার ব্র্যাড ইভান্স নিয়েছেন ২ উইকেট। বাঁহাতি পেসার রিচার্ড এনগারাভা নিয়েছেন এক উইকেট। সিরিজসেরার পুরস্কার পেয়েছেন ইবরাহিম জাদরান। ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৮৪.৫০ গড়ে সর্বোচ্চ ১৬৯ রান করেছেন তিনি।

মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা নাড়িয়ে দিয়েছে পুরো বিশ্বকে। যার প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনের ওপরও। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ হওয়ার কথা থাকলেও সেটা এখন অনিশ্চয়তায় পড়ে গেছে।
২৪ মিনিট আগে
বাংলাদেশের (১১২) চেয়ে র্যাঙ্কিংয়ে ৯৫ ধাপ এগিয়ে থাকা দল চীন (১৭)। কালকের ম্যাচটি তারা হেসেখেলে জিতবে, এমন ধারণা করার লোকও হয়তো বেশি। তবে অঘটনের শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না চীন কোচ আন্তে মিলিসিচ। হালকা করে দেখার চেয়ে বাংলাদেশকে বরং সমীহই করছেন তিনি।
১ ঘণ্টা আগে
‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে নিয়ে আগেভাগে কিছু অনুমান করা কঠিন। ম্যাচ তো বটেই, কখনো কখনো পুরো টুর্নামেন্টকেই বদলে দেয় তারা। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটেই থেমে গেছে ক্রিকেটারদের পথচলা। বাজে পারফরম্যান্সের খেসারত দিতে হবে ক্রিকেটারদের।
২ ঘণ্টা আগে
নারী এশিয়ান কাপে এই নিয়ে দ্বিতীয়বার খেলতে এসেছে ইরান। আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ নারী এশিয়ান কাপ শুরু করবে ইরান। বাংলাদেশ সময় বেলা ৩টায় কুইন্সল্যান্ডের রোবিনা স্টেডিয়ামে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগে