টি-টোয়েন্টির যুগে টেস্ট ক্রিকেটের ঐতিহ্য ধরে রাখতে আইসিসির নতুন টুর্নামেন্ট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এসেছে বেশ ক’ বছর হয়। তারপরও ক্রিকেটের আদি সংস্করণ নিয়ে উদ্বিগ্নতা কাটেনি। সম্প্রতি নিউজিল্যান্ড সফরের জন্য দক্ষিণ আফ্রিকার একেবারে আনকোরা টেস্ট দল দেখে সেই শঙ্কা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে।
১০ জানুয়ারি থেকে শুরু ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি এসএ ২০ লিগ খেলতে প্রোটিয়াদের বেশির ভাগ তারকা কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজে নেই। বাধ্য হয়ে ক্রিকেট দক্ষিণ আফ্রিকাকে ঘোষণা করতে হয়েছে দ্বিতীয় সারির দল। নেতৃত্ব দেওয়া হয়েছে এমন একজনকে, এখনো যাঁর আন্তর্জাতিক ক্রিকেটেই অভিষেক হয়নি। টেস্টের প্রতি প্রোটিয়াদের অনীহা দেখে সমালোচনা করেছিলেন স্টিভ ওয়াহ। এবার আকার-ইঙ্গিতে এবি ডি ভিলিয়ার্সও বুঝিয়ে দিলেন, টেস্টের সঙ্গে টি-টোয়েন্টি লিগের ‘দ্বন্দ্বে’ তিনি বিরক্ত।
টি-টোয়েন্টি লিগের কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে আর একই কারণে দক্ষিণ আফ্রিকা-ভারতের টেস্ট সিরিজটি হয়েছে দুই ম্যাচের—এমনটাই মনে করেন সাবেক প্রোটিয়া অধিনায়ক। এ প্রসঙ্গে ডি ভিলিয়ার্স নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘তৃতীয় টেস্ট না হওয়ায় আমি খুশি নই। বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগের উত্থানকে এর জন্য দোষারোপ করতে হবে আপনার। জানি না, কাকে দোষ দেব। তবে বুঝতে পারি, ভুল কিছু হচ্ছে। আপনি যদি সব দলকে প্রতিদ্বন্দ্বিতা করতে এবং বিশ্বের সেরা দলকে দেখতে চান তবে কিছু একটা পাল্টাতে হবে।’
এবারও দুটি টেস্ট খেলতে ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরে যাবে প্রোটিয়ারা। এ সময় চলবে টানা এক মাসের এসএ ২০ লিগের দ্বিতীয় সংস্করণ। অর্থনৈতিক কারণে এই লিগে খেলাকে প্রাধান্য দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞরা। আর সেটিই টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন করে তুলেছে ডি ভিলিয়ার্সকে।
সাবেক প্রোটিয়া অধিনায়ক ডি ভিলিয়ার্স বলেছেন, ‘এটি (নিউজিল্যান্ড সফরের জন্য দক্ষিণ আফ্রিকার টেস্ট দল) ক্রিকেট বিশ্বকে খুবই নাড়া দিয়েছে এবং এটিই পরিষ্কার করে দিয়েছে, টেস্ট ক্রিকেট কঠিন সংকটে। এমনকি ওয়ানডে ক্রিকেটও। পুরো সিস্টেম টি-টোয়েন্টির দিকে ঘুরে যাচ্ছে। খেলোয়াড়, বোর্ড এবং কোচেরা আরও অধিক টাকা আয়ের দিকে ঝুঁকছে। তাদের পরিবারের কথা চিন্তা করে তাদের চিন্তাকে দোষারোপও করতে পারবেন না।’

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে