
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডের দ্বিতীয় দিনেও বোলারদের আধিপত্য। মিরপুরে আজ পড়েছে ১৭ উইকেট, আর চট্টগ্রামে আগের দিন পড়েছিল ১৮ উইকেট। তবে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন সিলেটের অধিনায়ক অমিত হাসান। আগের ম্যাচে ডাবল সেঞ্চুরি করা এই ব্যাটার এবার তুলে নিয়েছেন প্রথম শ্রেণি ক্রিকেটে নবম সেঞ্চুরি।
মিরপুরে খুলনা-ঢাকার ম্যাচ জমে উঠেছে বোলারদের দাপটে। ১০৪ রানের লক্ষ্য কাল ব্যাটিংয়ে নামবে ঢাকা। প্রথম ইনিংসে খুলনার ১৭২ রানের জবাবে আরিদুল ইসলাম আকাশ ও মাসুম খান টুটুলের দুর্দান্ত বোলিংয়ে ১৬০ রানে গুটিয়ে যায় ঢাকা। ১২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খুলনা গুটিয়ে যায় ৯১ রানে।
দ্বিতীয় ইনিংসে শেষবারের মতো ব্যাট হাতে নামেন অভিজ্ঞ ইমরুল কায়েস। গার্ড অব অনার পেলেও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি খুলনার এই বাঁহাতি ব্যাটার। মাত্র ২ মিনিটের ইনিংসে ১ রান করে শেষ হয় তাঁর ১৭ বছরের প্রথম শ্রেণির ক্যারিয়ার। প্রথম ইনিংসে করেছিলেন ২৭ বলে ১৬ রান। দুই ইনিংসেই ইমরুলকে ফেরান ঢাকার পেসার এনামুল হক।
নিজেদের মাঠে চট্টগ্রাম শেষ দুই উইকেটে ৭৯ রান যোগ করে প্রথম ইনিংসে অলআউট হয়েছে ২৫২ রান। ১৪২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২০২ রান তুলেছে রাজশাহী। এ পর্যন্ত তাদের লিড হলো ৬২। জাতীয় লিগে নতুন পেসার আহমেদ শরীফ প্রথম শ্রেণি ক্রিকেটে প্রথমবারের মতো শিকার করেছেন ৫ উইকেট। রাজশাহীর পক্ষে সর্বোচ্চ ৫৪ রান আসে সাব্বির হোসেনের ব্যাট থেকে। বড় কোনো জুটি না হলে এই ম্যাচের ফলাফল পাওয়া যেতে পারে কালই।
সিলেটে হারের শঙ্কায় ঢাকা মহানগর। অধিনায়ক অমিতের সেঞ্চুরিতে ২৪৬ রানের লিড নিয়েছে সিলেট। আগের দিনের ২ উইকেটে ১৩৭ রান থেকে আজ তাদের প্রথম ইনিংস থেমেছে ৩৭৬ রানে। ২০২ বলে ১০১ রান করেছেন অমিত। ইনিংসে ছিল ১৩টি চার। ২৪৬ রানে পিছিয়ে থেকে মহানগর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেই পড়েছে বিপর্যয়ে। ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে দিন শেষ করেছে তারা। দুই পেসার রেজাউর রহমান রাজা ও খালেদ আহমেদ জোড়া আঘাতে মহানগরের ব্যাটিংয়ে ধস নামান। এখনো তারা পিছিয়ে ১৯৭ রানে।
রাজশাহীতে চার ফিফটিতে প্রথম ইনিংসে ৩৩৬ রান করে বরিশাল। জবাবে দিন শেষে রংপুর ৫ উইকেটে ২১৮ রান করেছে আজ। বরিশালের চেয়ে এখনো ১১৮ রানে পিছিয়ে।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে