বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ানস। টুর্নামেন্টে সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন তারা। এর মধ্যে তিনটি শিরোপাই এসেছে ইমরুল কায়েসের অধিনায়কত্বে। এবারও কুমিল্লার হয়ে খেলছেন ইমরুল, তবে নেতৃত্বের ভার এবার আর তাঁর কাঁধে নেই।
২০২৪ বিপিএলে কুমিল্লাকে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ দলের আরেক ক্রিকেটার লিটন দাস। কদিন আগে ফ্র্যাঞ্চাইজিটির কোচ মোহাম্মদ সালাহ উদ্দিন জানিয়েছিলেন, আগামী কয়েক টুর্নামেন্টের পরিকল্পনা করেই নেতৃত্ব ঠিক করছেন তাঁরা। আর ইমরুলের বিষয়ে দেশের স্বনামধন্য এই কোচ বলেছেন, শীর্ষে থাকা অবস্থায় পদ ছেড়ে দেওয়া উচিত। ইমরুলও সেরা অবস্থানে থেকেই ফ্র্যাঞ্চাইজির সিদ্ধান্তে একমত হয়েছেন।
নেতৃত্বের বদলকে ইতিবাচকভাবেই দেখছেন ইমরুল। আজ মিরপুর একাডেমি মাঠে অনুশীলনের পর সংবাদমাধ্যমকে নিজেই জানালেন, কুমিল্লা ভবিষ্যৎ পরিকল্পনায় নতুন অধিনায়ক করার বিষয়ে সঠিক সিদ্ধান্তই নিয়েছে।
লিটনের ওপর আস্থা রেখে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বাংলাদেশ দলের এই ক্রিকেটার বলেছেন, ‘লিটন দাস সব সময় সেরা খেলোয়াড়। সাম্প্রতিক সময়ে বাংলাদেশকে যেসব ম্যাচে নেতৃত্ব দিয়েছে, কাজটা খুব ভালোভাবে করেছে। সফলভাবে পরিচালনা করেছে। আমার মনে হয় লিটনের মাথা খুব ভালো, ও খুব ভালোভাবে সামলাতে পারবে। এই দলেও আশা করি ভালো করবে।’
বাংলাদেশ দলে সুযোগ করে নেওয়ার অপেক্ষায় ইমরুল। সে আশায় বিপিএলে রাঙাতে মুখিয়ে আছেন। প্রথম ম্যাচে দুর্দান্ত ঢাকার বিপক্ষে দারুণ এক ফিফটিও করেছেন। নেতৃত্ব নয়, এবার নির্ভার থেকে দলের পক্ষে অবদান রাখতে চান এই বাঁহাতি ব্যাটার, ‘অধিনায়ক থাকলে অনেক ব্যাপার আছে। দলে ভূমিকা ভিন্ন থাকে, একেক দিন একেকরকম ভূমিকা আমাকে পরিচালনা করতে হয়। তবে এখন চেষ্টা করব একইভাবে, তবে মাঠের ভেতর একটু চাপহীন থাকা যাবে, পরিকল্পনা করা লাগে না। লিটন সেগুলো দেখা-শোনা করবে। ওইদিক থেকে অবশ্যই একটু নির্ভার থাকব।’
কুমিল্লার নেতৃত্বের বদল নিয়ে ইমরুল আরও বললেন, ‘এটা একটা পেশাদার জায়গা। কুমিল্লার হয়ে কী অর্জন করেছি এটা ব্যাপার না। কী হচ্ছে বা কী হবে দলের জন্য, এটাই সবচেয়ে বড় ব্যাপার। আমার মনে হয় কুমিল্লা সঠিক পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। কারণ পরবর্তী চার-পাঁচ বছর কাকে দিয়ে দলটা পরিচালনা করা যাবে, এমন পরিকল্পনায় এগোচ্ছে। আমার মনে হয় এই সংস্কৃতিটা ভালো।’

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে