আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট সামনে রেখে এরই মধ্যে অনুশীলন চলছে স্কোয়াডে থাকা ক্রিকেটারদের। একই সঙ্গে আলাদাভাবে অনুশীলন করছেন সাদা বলের ক্রিকেটাররাও। টেস্ট দলের বাইরে এই স্কোয়াডে আছেন ৮-১০ ক্রিকেটার। এবার এখানে নতুন করে যুক্ত হচ্ছেন আরও ৫-৬ ক্রিকেটার।
নতুন করে যোগ হচ্ছেন এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসানরা। অনুশীলনের মধ্যে রাখতেই এই ক্রিকেটারদের ক্যাম্পে ডাকা হয়েছে বলে জানিয়েছে বিসিবির একটি সূত্র।
সূত্র জানিয়েছে, এই মুহূর্তে কোনো প্রতিযোগিতামূলক খেলা না থাকায় জাতীয় দলের আশপাশে থাকা এই ক্রিকেটারদের প্রস্তুতির সুযোগ করে দিতে এই ব্যবস্থা। জানা গেছে, আজই ইয়াসির আলী রাব্বি, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈমদের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন নতুন করে সুযোগ পাওয়া ক্রিকেটাররা। উল্লিখিত ক্রিকেটারদের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে রাখা হবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১৫ মিনিট আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
৩২ মিনিট আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
১ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
২ ঘণ্টা আগে