
পাকিস্তান তো এমনই! যখন খাদের কিনারায় পড়বে, তখনই ফিরে আসবে সেরা রূপে। সুপার এইটে শ্রীলঙ্কার বিপক্ষে হলোও তাই। ভয়ডরহীন মানসিকতায় দুই ওপেনার করলেন চোখজুড়ানো ব্যাটিং। তবে কাজ এখনো শেষ হয়নি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বাগতিক হয়েও শ্রীলঙ্কা তাদের বিদায় ঘণ্টা বাজিয়েছে আগেই। দুই নম্বর গ্রুপ থেকে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করে ইংল্যান্ড। নিউজিল্যান্ড ঝুলে আছে। তাদের বাড়ি ফেরার টিকিট কাটাতে পাকিস্তানের শুধু জিতলেই হবে না, জিততে হবে অন্তত ৬৫ রানের ব্যবধানে। শ্রীলঙ্কাকে ১৪৭ রানের মধ্যে আটকাতে পারলেই সালমান আলী আগার দল নাম লেখাবে সেমিফাইনালে।
পাল্লেকেলেতে আজ টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২১২ রান করেছে পাকিস্তান। একাদশে তিন পরিবর্তনে দলের চিত্রটাই যেন বদলে ফেলে। ওপেনিংয়ে সাহিবজাদা ফারহানের সঙ্গে আসেন ফখর জামান। তাঁদের আক্রমণাত্মক ব্যাটিংয়ে পাওয়ার প্লেতেই আসে ৬৪ রান। ফারহানের একার সেখানে অবদান ৪০ রান।
সেই ধারা চলতে থাকে ১৬তম ওভার পর্যন্ত। ফখর জামানের আউট হওয়ার মাধ্যমে ভাঙে ১৭৬ রানের উদ্বোধনী জুটি। টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে যে যেকোনো উইকেটে সর্বোচ্চ। ৪২ বলে ৯ চার ও ৪ ছক্কায় ৮৪ রানে শেষ হয় ফখরের বিস্ফোরক ব্যাটিং। পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন সর্বোচ্চ ছক্কার মালিক তিনি। ৯৯ ছক্কায় টপকে গেছেন মোহাম্মদ রিজওয়ানকে (৯৫)।
ফখর না পারলেও ফারহান ঠিকই ৫৯ বলে তুলে নিয়েছেন সেঞ্চুরি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁর দুই সেঞ্চুরির দুটিই এসেছে এবারের বিশ্বকাপে। বিশ্বকাপের এক আসরে দুই সেঞ্চুরি করা প্রথম ব্যাটার তিনি। শুধু তা–ই নয়, বিশ্বকাপের এক আসরে সর্বেোচ্চ রান সংগ্রাহকের তকমাটা এখন তাঁর দখলে। ২০১৪ বিশ্বকাপে ৩১৯ রান করেছিলেন বিরাট কোহলি। ভারতের সাবেক এই ব্যাটারকে পেছনে ফেলে ফারহান তুলেছেন ৩৮৩ রান। সেঞ্চুরির পরের বলেই অবশ্য থামে তাঁর ৯ চার ও ৫ ছক্কায় ১০০ রানের ইনিংস।
এমন দারুণ শুরুর পরও শেষে গিয়ে একেবারে লেজেগোবরে অবস্থা পাকিস্তানের। শেষ ৪ ওভারে ৩৫ রানের বেশি তুলতে পারেনি তারা। উল্টো হারিয়েছে ৭ উইকেট। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন দিলশান মাদুশঙ্কা।

অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
৯ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
৯ ঘণ্টা আগে
না ফেরার দেশে চলে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদের শৈশবের কোচ। বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার হওয়ার পেছনে যাঁর অবদান, তাঁর মৃত্যুতে প্রাণ কাঁদছে মাহমুদউল্লাহর। কোচের মৃত্যুতে আবেগী পোস্ট দিয়েছেন বাংলাদেশের এই সাবেক মিডল অর্ডার ব্যাটার।
১০ ঘণ্টা আগে