
বিশ্বকাপের মতো মঞ্চে কোনো মাইলফলক অর্জন করার স্বপ্ন তো থাকে অনেক খেলোয়াড়েরই। বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এক বিশেষ মাইলফলক অর্জন করতে যাচ্ছেন এবারের বিশ্বকাপে। মাইলফলকের ম্যাচটা তিনি রাঙাতে চান নিজের মতো করে।
বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে আগামীকাল শুরু হচ্ছে ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই ম্যাচে মাঠে নামলেই বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ ম্যাচ খেলতে যাচ্ছেন জ্যোতি। বিশ্বকাপ শুরুর আগে শারজার তপ্ত গরমে অনুশীলন করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিসিবির পাঠানো ভিডিও বার্তায় আজ জ্যোতি বলেছেন, ‘১০০তম ম্যাচ খেলার অভিজ্ঞতা অন্য রকম। অনেক বেশি খুশি। অনেক সময় আসলে অবাকও লাগে। মনে হচ্ছিল এই হয়তোবা ক্যারিয়ার শুরু করেছি। দেখতে দেখতে প্রায় ১০০টা ম্যাচ হয়ে যাচ্ছে। যদি আল্লাহ পাক সুস্থতা রাখেন, তাহলে সেটা (১০০ ম্যাচ) হবে।’
এ বছর বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে খুব একটা আশানুরূপ পারফরম্যান্স করতে পারছে না। ১২ টি–টোয়েন্টি ম্যাচ খেলে জিতেছে কেবল ২ ম্যাচ। ঘরের মাঠে বাংলাদেশ ধবলধোলাই হয়েছে অস্ট্রেলিয়া, ভারত এই দুই দলের বিপক্ষে। এশিয়া কাপে ২ ম্যাচ জিতলেও সেমিতে বাজেভাবে হেরেছেন জ্যোতিরা। বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতার মাঝে জ্যোতি বেশিরভাগ সময়ই লড়ে গেছেন ‘নিঃসঙ্গ শেরপার’ মতো। বিশ্বকাপের শুরুতে যে মাইলফলকের ম্যাচ জ্যোতি খেলতে যাচ্ছেন, সেটাতে রাঙাতে চান তিনি, ‘এদিক থেকে আমি অনেক বেশি আনন্দিত (১০০তম ম্যাচ)। সবচেয়ে বেশি খুশি হব যাতে এই শততম ম্যাচে বাংলাদেশের জয়ে অবদান রাখতে পারি। সেটা হবে অনেক স্মরণীয়।’
সংযুক্ত আরব আমিরাতে হলেও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল আয়োজক বাংলাদেশ। এ ছাড়া আগের পাঁচ আসরের মধ্যে বাংলাদেশ শুধু জয় পেয়েছে ২০১৪ সালে। ১০ বছর আগে সেবার পেয়েছে দুটি জয়। জ্যোতির তখনো আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয়নি। এবারের বিশ্বকাপটা তাই স্মরণীয় করে রাখতে চান জ্যোতি, ‘আমি বলব যে দলের জন্য এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য যে আমরা যতগুলো বিশ্বকাপ খেলেছি, ২০১৪ সাল বাদে আমরা বলার মতো কিছু করতে পারিনি। এই বিশ্বকাপটাই এ জন্য গুরুত্বপূর্ণ যে এটা যেন আমাদের মনে রাখার মতো হয়।’
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। জ্যোতির দল ম্যাচ দুটি খেলেছে দুই এশিয়ার দল শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে। যেখানে শ্রীলঙ্কার কাছে বাংলাদেশ হেরেছিল ৩৩ রানে। জ্যোতিদের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন লঙ্কান বাঁহাতি স্পিনার সুগন্দিকা কুমারী। পরের ম্যাচেই বাংলাদেশ ২৩ রানে হারায় পাকিস্তানকে।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২৫ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে