
বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হোসেন পাপন। আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিসিবির পরিচালনা পরিষদের সভায় তিনি এ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সভায় উপস্থিত এক পরিচালক। পাপনের পরিবর্তে নতুন সভাপতি হলেন ফারুক আহমেদ।
পাপন আজ পদত্যাগ করবেন, সেটি কাল থেকেই অনুমান করা যাচ্ছিল ৷ সেই অনুমানই সত্যি হলো ৷ ২০১২ সালের অক্টোবরে বিসিবির সভাপতি পদ থেকে আ হ ম মুস্তফা কামাল বিদায় নিলে তিনি সরকার মনোনীত সভাপতি হিসেবে বোর্ডের সভাপতি হন ৷ ২০১৩ থেকে নির্বাচিত সভাপতি হিসেবে টানা তিন মেয়াদে বিসিবির প্রধান ছিলেন ৷ টানা ১২ বছর বিসিবির সভাপতির চেয়ার আঁকড়ে ছিলেন পাপন ৷
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। বাংলাদেশ সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে হওয়া ভার্চুয়াল মিটিংয়ে পদত্যাগের কথা জানিয়েছেন তিনি। যদিও বর্তমানে পাপন কোথায় আছেন, তা কারও জানা নেই।
টানা ১২ বছর সভাপতি থাকায় ক্রিকেট বোর্ডের প্রায় সবখানেই নিজের পছন্দের লোক বসিয়েছেন তিনি। সাবেক সরকারপ্রধানের ঘনিষ্ঠ হওয়ায় চাইলেই ক্রিকেটের উন্নয়নে যেকোনো কিছু দ্রুত করে ফেলার ক্ষমতা ছিল তাঁর। কিন্তু হয়েছে উল্টোটা। বিসিবি প্রধানের চেয়ারে বসে বাংলাদেশের অপার সম্ভাবনাময় ক্রিকেটকে ধ্বংসের ‘গুরুতর অভিযোগ’ উঠেছে পাপনের বিরুদ্ধে। ক্ষমতার পটপরিবর্তনে এখন একে একে প্রকাশ্যে আসছে পাপন এবং তাঁর লোকজনের যত দুর্নীতি আর অনিয়মের অভিযোগ।
অন্তর্বর্তী সরকার গঠনের পরই ধারণা করা হচ্ছিল দেশের অন্য ক্ষেত্রের মতো বিসিবির সভাপতিও পরিবর্তন হবে৷ সেটিই হলো আজ ৷ এই পরিবর্তন আনতেই আজ ক্রীড়া মন্ত্রণালয়ে বসেছে বিসিবির পরিচালনা পরিষদের সভা ৷

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২৭ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে