
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ৫ ম্যাচে দুই ফিফটিসহ ২০৪ রান করেছেন বাবর আজম। গড় ৫১। এখন পর্যন্ত টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার দুইয়ে আছেন রংপুর রাইডার্সের হয়ে খেলা পাকিস্তানের সাবেক অধিনায়ক।
শুরুটা ভালো না হলেও বাবর আসার পর বদলে গেছে রংপুরের পারফরম্যান্স। ৬ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা। কয়েক ম্যাচে দলের জয়ে বাবরের ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে এবারের টুর্নামেন্টে তাঁকে আর দেখা যাবে না। আগামীকাল দুর্দান্ত ঢাকার বিপক্ষে ম্যাচটিই এবারের বিপিএলে তাঁর সর্বশেষ ম্যাচ। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে বিপিএল ছাড়তে হচ্ছে তাঁকে।
অবশ্য যাওয়ার আগে আজ বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে সংবাদমাধ্যমকে বাবর জানিয়েছেন, তিনি সামনেও বাংলাদেশে আসতে চান এবং রংপুর রাইডার্সের হয়ে বিপিএল খেলতে চান। পাকিস্তানের ডানহাতি ব্যাটার বললেন, ‘রংপুরের হয়ে সামনেও খেলতে চাই আমি। তবে বিভিন্ন সময় আমাদের অনেক আন্তর্জাতিক খেলা থাকে। যে কারণে এখানে ধারাবাহিকভাবে আসা হয় না। এই সময় অনেক আন্তর্জাতিক সিরিজ হয়। না হলে আমি পরের বছরও খেলার ব্যাপারে আগ্রহী।’
রংপুরের ঘুরে দাঁড়ানোয় গুরুত্বপূর্ণ ভূমিকা বাবরের। তবে সেই কৃতিত্ব নিজে একা নিলেন না। বললেন এই অবদান সবার, ‘দলের সবাই যেভাবে পারফর্ম করেছে, কৃতিত্ব তাদের। তিন বিভাগেই আমরা পরিশ্রম করছি।’
সাকিব আল হাসানের সঙ্গে একই দলের হয়ে খেলতে মুখিয়ে ছিলেন বাবর। সেই সুযোগটা পেয়েছেন এবারের বিপিএল দিয়ে। ড্রেসিংরুম ভাগাভাগি করেছেন সাকিবের সঙ্গে। বিশ্বসেরা অলরাউন্ডারের সঙ্গে একই দলে খেলার অভিজ্ঞতাটা জানাতে গিয়ে বাবর বলেছেন, ‘সাকিব ভাই সিনিয়র। আমার কাছে মনে হয় রংপুর রাইডার্স এবং তরুণদের জন্য সম্মানের হলো, সাকিব ভাই এই দলে খেলেন। তিনি ছেলেদের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা ভাগাভাগি করেন, এটা খুবই ভালো জিনিস। ড্রেসিংরুমে তিনি সব সময় ইতিবাচক ও হাস্যোজ্জ্বল থাকেন।’

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৭ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩৭ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে