
১৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। করাচি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান। এই ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। মাঠে তাঁর সঙ্গী থাকবেন ইংলিশ আম্পায়ার রিচার্ড কেটেলবোরো।
এক বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রুপ পর্বের ম্যাচের জন্য আম্পায়ারদের তালিকা ঘোষণা করেছে আইসিসি। উদ্বোধনী ম্যাচ ছাড়াও ২৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিতব্য আফগানিস্তান-ইংল্যান্ড ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসনের সঙ্গে মাঠের আম্পায়ারের দায়িত্ব পালন করবেন সৈকত। টিভি আম্পায়ার হিসেবে থাকবেন দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড ম্যাচে (১ মার্চ)। ২১ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান ম্যাচে চতুর্থ আম্পায়ার হিসেবে রাখা হয়েছে তাঁকে।
আইসিসির এলিট প্যানেলে থাকায় সৈকতকে এখন বিদেশের দ্বিপক্ষীয় সিরিজে দেখা যাচ্ছে নিয়মিত। ২০২৪-২৫ মৌসুমের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে আম্পায়ারিং করেছেন তিনি। ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে যশস্বী জয়সওয়ালের আউটের সিদ্ধান্ত নিয়ে সৈকত বেশ সাড়া ফেলে দিয়েছিলেন। কাজ করেছেন চলমান ভারত-ইংল্যান্ড সিরিজেও।
চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ অফিশিয়ালদের তালিকা
আম্পায়ার: শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, কুমার ধর্মসেনা, ক্রিস গ্যাফানি, মাইকেল গফ, আদ্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটেলবোরো, আহসান রাজা, পল রাইফেল, রডনি টাকার, অ্যালেক্স হোয়ার্ফ, জোয়েল উইলসন
ম্যাচ রেফারি: ডেভিড বুন, রঞ্জন মাদুগালে, অ্যান্ডি পাইক্রফট

এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে