পাপুয়া নিউগিনিকে ৭৭ রানে অলআউট করে জয়ের কাজটা অনেকটা সেরেই রেখেছিলেন উগান্ডার বোলাররা। তবে তাড়া করতে নেমে এই রানেও নাভিশ্বাস উঠে যায় প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে আসা উগান্ডার।
শেষ পর্যন্ত অবশ্য নিজেদের ক্রিকেটের ঐতিহাসিক জয় পেয়েছে উগান্ডা। দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে তারা। ৩ উইকেটের জয়টি এনে দিয়েছেন রিয়াজাত আলি শাহ। ম্যাচ শেষে দলকে এমন স্মরণীয় মুহূর্ত এনে দেওয়াকে বিশেষ বলে জানিয়েছেন এই ব্যাটার।
গায়ানায় ৫৬ বলে ৩৩ রান করেছেন রিয়াজাত। তাঁর ইনিংস দেখে মনে হবে টি-টোয়েন্টি নয় ওয়ানডে খেলেছেন তিনি। তবে লক্ষ্য অনুযায়ী ৫৮.৯৩ স্ট্রাইকরেটের ইনিংসটি না খেললে উগান্ডার আর জয়োল্লাস করতে হতো না। ৭৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২৬ রানে ৫ উইকেট হারিয়ে টানা দ্বিতীয় হারের শঙ্কায় পড়েছিল তারা।
সেখান থেকে জুমা মিয়াজির (১৩) সঙ্গে ষষ্ঠ উইকেটে ৩৫ রানের জুটি গড়ে শুধু ধাক্কাই সামলে নেননি, সঙ্গে প্রথম জয়ের কাজটাও সহজ করেছেন রিয়াজাত। তবে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি তিনি। দলের জয়ের জন্য যখন ৩ রান প্রয়োজন, তখন আউট হয়ে যান তিনি। জয় নিয়ে মাঠ ছাড়ার সুযোগ না হলেও ৩৩ রানের দায়িত্বশীল ব্যাটিংয়ের জন্য ম্যাচ-সেরার স্বীকৃতি ঠিকই পেয়েছেন তিনি।
ম্যাচ-সেরার পুরস্কার নিতে এসে জয়ের অনুভূতি এভাবে প্রকাশ করেছেন রিয়াজাত, ‘পিচে ব্যাটিং করা সহজ ছিল না। যখন ব্যাটিংয়ে নামি, তখন বেশ কিছু উইকেট হারিয়েছি। লক্ষ্যটা ছিল তখন অনেক দূরে। বিশ্বকাপে আমাদের প্রথম জয়। এটা আমাদের জন্য স্মরণীয় মুহূর্ত। এটা সত্যি অসাধারণ অনুভূতি। আমাদের সমর্থন দেওয়ার জন্য সমর্থকদের ধন্যবাদ।’

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৭ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩৭ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে