গুরুত্বপূর্ণ কিছু ক্রিকেটারকে ছাড়াই বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া দল। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই সফরটাকে বেশ গুরুত্ব দিচ্ছে তারা। বাংলাদেশ সিরিজ দিয়ে নিজেদের সেরা দলটা খুঁজে নেওয়ার পাশাপাশি প্রতিটি ম্যাচই জিততে উন্মুখ অস্ট্রেলিয়া।
ম্যাচের আগের দিন মিরপুরে শেষবারের নিজেদের ঝালিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে সবাই নিজেদের মতো করে অনুশীলন করেছে। টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে আইসিসির সফর পরিকল্পনা অনুযায়ী এটাই অস্ট্রেলিয়ার শেষ সিরিজ। আর সে কারণেই নিজেদের সেরার প্রস্তুতিটাই নিতে চাইছে অস্ট্রেলিয়া দল। নিজেদের প্রস্তুতি নিয়ে অজি অধিনায়ক ওয়েড বলেছেন, ‘অবশ্যই বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার সময় এটা। ওয়েস্ট ইন্ডিজ সিরিজটাও প্রস্তুতির অংশ ছিল। প্রত্যাশিত ফলাফল পাইনি সেখানে। কিছু কিছু ব্যাপার অবশ্য আমাদের মনের মতো হয়েছে। মিচেল মার্শ–অ্যাশটন টার্নারদের কাছ থেকে প্রত্যাশা অনুযায়ী ফল পেয়েছি। আরও কয়েকজন আছে, যারা দেখিয়েছে যে এই পর্যায়ে তাদের সামর্থ্য আছে।’
সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ার দল আবারও চোট সমস্যায় পড়েছে। সাইড স্ট্রেইন চোটে সিরিজ থেকে ছিটকে গেছেন পেসার রাইলি মেরিডিথ। তার পরিবর্তে দলে যুক্ত হয়েছেন আরেক পেসার নাথান এলিস। অস্ট্রেলিয়া দলের জন্য স্বস্তির বিষয় হলো চোট থেকে সেরে উঠেছেন বেন ম্যাকডরমট।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজটা মোটেও ভালো কাটেনি অস্ট্রেলিয়ার। উইন্ডিজদের বিপক্ষে ৪–১ ব্যবধানে হেরেছে অজিরা। সে কারণেই বাংলাদেশের বিপক্ষে সিরিজটাকে হালকা ভাবে নিচ্ছে না তারা। অজি অধিনায়ক আরও বলেছেন, ‘অবশ্যই সিরিজটা জিততে চাই। প্রতিটি ম্যাচই আমরা জিততে চাই। দলের সবাইকে দেখার এটা একটা সুযোগ। বিভিন্ন ভূমিকায় ক্রিকেটাররা কেমন করছে সেটা দেখতে চাই। বিশ্বকাপের দল নির্বাচনের সময় যাতে বুঝতে পারি কোন ভূমিকায় কে কেমন করছে। সুযোগটি নিতে অনেকেই নিজেরদের সেরাটা দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে।’
আগামীকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি–টোয়েন্টি।

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বগুণের প্রশংসা করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দল নর্থ জোনের কোচ তারেক আজিজ খান। তাঁর মতে, শান্ত একজন অসাধারণ অধিনায়ক।
৩৮ মিনিট আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯ তম সংস্করণ শেষ হবে আগামী ৩১ মে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি শেষ করার পর দম ফেলার ফুরসত পাবে না ভারতের ক্রিকেটাররা। ছয় দিনের মাথায় জাতীয় দায়িত্বে নেমে যেতে হবে শুবমান গিলের দলকে। নিজেদের মাঠে আফগানিস্তানকে আতিথেয়তা দেবে ভারত।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এসে পড়েছে নকআউট পর্বে। তিন ম্যাচ পরই শেষ ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান বিশ্বকাপ শেষ। তবে এই বিশ্বকাপে বাংলাদেশের সেমিতে ওঠা তো দূরে থাক, নানা কারণে খেলতেই পারেনি বিশ্বকাপে। সাইফ হাসান জানিয়েছেন, সেই দুঃখ ভুলে ক্রিকেটারদের এগোতে একটু সময় লাগছে।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠতে পারবে না ভারত–এমন মন্তব্য করেছিলেন মোহাম্মদ আমির। পাকিস্তানের সাবেক পেসারের এই ভবিষ্যদ্বাণী সঠিক হয়নি। সুপার এইটের বাধা অতিক্রম করে শেষ চারে পা রেখেছে সূর্যকুমার যাদবের দল। এরপর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন আমির।
২ ঘণ্টা আগে