
আফ্রিকান কাপ অব নেশনসের ফাইনালে নাটকীয়তা শেষে মরক্কোকে ১–০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে সেনেগাল। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট পরে ফিফা র্যাঙ্কিংয়ে ইতিহাস গড়েছে সাদিও মানেরা। আন্তর্জাতিক ফুটবল সংস্থা প্রকাশিত সবশেষ র্যাঙ্কিংয়ে ৭ ধাপ উন্নতি করেছে সেনেগালিজরা।
১৭০৬.৮৩ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে উঠে এসেছে সেনেগাল। ফিফা র্যাঙ্কিংয়ে আফ্রিকা মহাদেশের দলটির ইতিহাসে এটাই সেরা র্যাঙ্কিং। আফকনের শিরোপা জিতে + ৫৮.৭৬ পয়েন্ট পেয়েছে আফ্রিকার নতুন চ্যাম্পিয়নরা। টুর্নামেন্টে হট ফেবারিট ছিল মরক্কো। সবশেষ কাতার বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে শেষ চারে জায়গা করে নেয় দলটি। আফকনেও তারা ছুঁটছিল দুর্দান্ত গতিতেই। ফাইনালে ব্রাহিম দিয়াজ পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ না হলে পরিস্থিতি ভিন্ন হতে পারত মরক্কোর জন্য।
ফাইনাল হারের আক্ষেপ থাকলেও ফিফা র্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়েছে মরক্কো। বর্তমানে আটে অবস্থান করছে তারা। যা দলটির ইতিহাসের সর্বোচ্চ র্যাঙ্কিং। তাদের আগের সেরা র্যাঙ্কিং ছিল দশম স্থান। সেনেগাল ও মরক্কো ছাড়াও আফ্রিকান দলগুলোর মধ্যে বলার মতো উন্নতি করেছে নাইজেরিয়া। সবচেয়ে বেশি ১২ ধাপ এগিয়ে ২৬ নম্বরে উঠে এসেছে সুপার ঈগলরা। মরক্কোর কাছে হেরে আফকনের সেমিফাইনাল থেকে বিদায় নেয় দলটি। এরপর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মিশরকে হারায় নাইজেরিয়া। তার প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ে।
ফিফা প্রকাশিত র্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন হয়নি বাংলাদেশের। আগের মতোই ১৮০ নম্বরে আছে জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী, রাকিব হোসেন, তপু বর্মনরা। একই অবস্থা আর্জেন্টিনা, স্পেন, ব্রাজিল, ফ্রান্সের মতো সাবেক চ্যাম্পিয়নদের। শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। সেরা পাঁচের বাকি দলগুলো হলো আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড ও ব্রাজিল। পরের স্থান দুটিতে আছে পর্তুগাল ও নেদারল্যান্ডস। তাদেরও কোনো পরিবর্তন হয়নি।

অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
১২ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
১২ ঘণ্টা আগে
না ফেরার দেশে চলে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদের শৈশবের কোচ। বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার হওয়ার পেছনে যাঁর অবদান, তাঁর মৃত্যুতে প্রাণ কাঁদছে মাহমুদউল্লাহর। কোচের মৃত্যুতে আবেগী পোস্ট দিয়েছেন বাংলাদেশের এই সাবেক মিডল অর্ডার ব্যাটার।
১৩ ঘণ্টা আগে