ড্রেসিংরুম থেকে আসা-যাওয়ার দৃশ্য দেখতে দেখতেই যেন শেষ হয়ে গেল এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার ব্যাটিং ইনিংস। এই টুর্নামেন্টের ইতিহাসে এটাই সবচেয়ে চেয়ে কম দৈর্ঘ্যের ম্যাচ। মোহাম্মদ সিরাজের ক্যারিয়ার-সেরা বোলিংয়ে আগে ব্যাটিংয়ে নেমে ১৫.২ ওভারে ৫০ রানেই অলআউট হয়ে গেল শ্রীলঙ্কা। সব মিলিয়ে খেলা হলো দেড় ঘণ্টা।
প্রেমাদাসা স্টেডিয়ামে ৫০ রানে আউট হয়ে বাংলাদেশের লজ্জাও যেন ভুলিয়ে দিল শ্রীলঙ্কা। এশিয়া কাপে এর আগে সর্বনিম্ন স্কোরটি ছিল বাংলাদেশের। ২০০০ সালে পাকিস্তানের বিপক্ষে ৮৭ রানে অলআউট হয়েছিল তারা। সব মিলিয়ে ওয়ানডে সংস্করণে লঙ্কানদের এটি দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। এর আগে ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৩ রানে অলআউট হয়েছিল তারা।
১২ রানেই ৬ উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু তিনে ব্যাটিংয়ে নামা কুশল মেন্ডিসের ১৭ ও টেলএন্ডার দুশান হেমন্তর ১৩ রানের সৌজন্যে স্কোরটা ৫০ হয়। ৭ ওভারে মাত্র ২১ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন ভারতের পেসার সিরাজ। হার্দিক পান্ডিয়া ৩ রানে ৩ উইকেট এবং জাসপ্রীত বুমরাহ নিয়েছেন ১ উইকেট।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে