বাংলাদেশ দুর্দান্ত খেললে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বোনাস ঘোষণা খুব স্বাভাবিক ঘটনা। টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে ধবলধোলাই করে যথারীতি বোনাস ঘোষণা করেছেন বিসিবি সভাপতি। সাকিবদের কত টাকা বোনাস দেওয়া হবে, সেটি জানাতে অবশ্য সময় নিয়েছেন পাপন।
আজ ম্যাচ শেষে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের ক্রিকেটারদের বোনাস নিয়ে পাপন বলেছেন, ‘যেকোনো দলের সঙ্গে প্রথমবার কিছু করলে আমরা ওদেরকে ভালো বোনাস দেই। সব দলের সঙ্গে তো সিরিজ জেতা হয়ে গিয়েছিল। শুধু ইংল্যান্ড বাকি ছিল। ওদের সঙ্গে কোনো সিরিজ এর আগে আমরা জিতিনি। সেজন্য তারা ওটা (বোনাস) পাবে।’ তিনি আরও যোগ করেছেন, ‘ওরা এটা বলছে (বোনাসের দাবি), বিশ্ব চ্যাম্পিয়নদের হারানো তো আছেই, একই সঙ্গে ধবলধোলাই করা। ওরা একটু বেশি চেয়েছে (বোনাস)। আমি বলেছি অবশ্যই হবে।’
বোনাসের অঙ্ক নিয়ে পাপন বললেন, ‘যেটা ওরা সব সময় পেয়ে থাকে, ওটাই পাবে। এর বাইরে ব্যক্তিগত পারফরম্যান্সের অনুযায়ী বলেছি, তোমরা ভাগ কর। পারফরম্যান্সের বোনাসটা আলাদা করে দেবে বিসিবি।’ পাপন আরও জানালেন, এখানে একটু হিসাবনিকাশের বিষয় আছে। হিসেব করেই বিসিবি জানাবে কত বোনাস পেতে যাচ্ছেন সাকিবরা, ‘এটা কত হবে, হিসাব না করে বলা যাবে না। কাল-পরশুর মধ্যে বলা যাবে।’

যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
১৮ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৪ ঘণ্টা আগে