
২০২৬ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম খুশির বার্তা নিয়ে হাজির হয়েছিল মোস্তাফিজুর রহমানের জন্য। নিলাম থেকে তাঁকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে টেনেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু দল পেলেও কোটি টাকার টুর্নামেন্টে কাটার মাস্টারের খেলা নিয়ে বেশ জটিলতা তৈরি হয়েছে।
সাম্প্রতিক সময়ের কিছু ঘটনার জেরে মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতাকে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সংস্থাটির সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদ সংস্থা এএনআইকে বিষয়টি নিশ্চিত করেন।
কিছুদিন ধরে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ আনছে ভারতীয় সংবাদমাধ্যম। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে যাচ্ছে দেশটির সাধারণ মানুষ। একই ইস্যুতে মোস্তাফিজকে নিলাম থেকে নেওয়ায় কলকাতা কর্তৃপক্ষের প্রতি তোপ দেগেছেন ভারতের ক্রিকেটপ্রেমীরা। এমনকি ফ্র্যাঞ্চাইজির মালিক শাহরুখ খানকে ‘বিশ্বাসঘাতক’ বলেও আখ্যা দিয়েছেন একাধিক বিজেপি নেতা। এই ঘটনায় শেষ পর্যন্ত মোস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ দিল বিসিসিআই। একই সঙ্গে তারকা পেসারের বদলি নেওয়ার সুযোগও দেওয়া হয়েছে তিনবারের চ্যাম্পিয়নদের।
এই প্রসঙ্গে বিসিসিআইয়ের সচিব বলেন, ‘সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটছে, সেসবের কারণেই কলকাতা নাইট রাইডার্সকে বিসিসিআই নির্দেশ দিয়েছে যেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়া হয়। বিসিসিআই এটাও জানিয়েছে, কলকাতা চাইলে বদলি হিসেবে অন্য কোনো ক্রিকেটারকে নিতে পারবে। তাদের সে সুযোগ দেবে বিসিসিআই।’
আইপিএলে মোস্তাফিজের অভিজ্ঞতা দারুণ। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদ দিয়ে অভিষেক হয় এই পেসারের। এখন পর্যন্ত টুর্নামেন্টটিতে ৬০ ম্যাচ খেলে নিয়েছেন ৬৫ উইকেট। হায়দরাবাদ ছাড়াও খেলেছেন মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের। সর্বশেষ নিলামে চেন্নাইয়ের সঙ্গে লড়াইয়ের পর মোস্তাফিজকে পেয়েছে কলকাতা।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে