
কাল থেকে শুরু হচ্ছে জুনিয়র অ্যাথলেটিকস। তবে জাতীয় স্টেডিয়ামের মাঠ ব্যবহার করবে না অ্যাথলেটিকস ফেডারেশন। তাই থ্রো ইভেন্টগুলো হবে পল্টনের আউটার স্টেডিয়ামে।
মূলত জাতীয় স্টেডিয়াম এখন ফুটবল ও অ্যাথলেটিকস যৌথভাবে ব্যবহার করে থাকে। কাল থেকে শুরু হচ্ছে হামজা-শমিতদের ক্যাম্প। তবে প্রথম দিন শুধুমাত্র হোটেলে রিপোর্টিং করবেন ফুটবলাররা। পরদিন থেকে শুরু হবে ভুটান ও সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতি। তাই বাফুফে অনুরোধ করেছিল অ্যাথলেটিকস ফেডারেশনকে মাঠ ব্যবহার না করার।
আজ সংবাদ সম্মেলনে অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, ‘ফুটবলের আন্তর্জাতিক ম্যাচ রয়েছে কয়েক দিনের মধ্যেই। এজন্য বাফুফের অনুরোধের প্রেক্ষিতে থ্রোয়ের ইভেন্টগুলো পল্টন আউটার স্টেডিয়ামে আয়োজন করব।’
রানিং, হার্ডলস ও জাম্পের ইভেন্টগুলো হবে জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে। এছাড়া শটপুট, ডিসকাস থ্রো, হ্যামার থ্রো ও জ্যাভলিন থ্রো হবে পল্টনের আউটার স্টেডিয়ামে। দুদিনব্যাপী এই প্রতিযোগিতা হবে অনূর্ধ্ব-১৬ ও ১৮ ক্যাটাগরিতে। রেকর্ডধারী অ্যাথলেটকে ১০ হাজার টাকা প্রদান করবে ফেডারেশন। জেলা, বিভাগ, শিক্ষাবোর্ড, বিকেএসপি এবং সংস্থা থেকে সব মিলিয়ে ৬০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন এবার। সেখান থেকে নভেম্বরে বাইরাইনে এশিয়ান গেমসের জন্য অ্যাথলেট বাছাই করতে চায় ফেডারেশন।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
১ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে