
প্রথমবারের মতো নারী এশিয়ান কাপে খেলছে বাংলাদেশ। হাতে ৬ মাস সময় থাকলেও প্রস্তুতিতে ঘাটতি রয়েই গেছে। কোচ পিটার বাটলার এনিয়ে বেশ কয়েকবারই ক্ষোভ প্রকাশ করেন। এমনকি অস্ট্রেলিয়ায় গিয়েও রসিকতা করতে ভুললেন না।
কাল প্রথম ম্যাচে সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। দুপুর দুইটায় শুরু হবে ম্যাচ। ঐতিহাসিক এই লড়াইয়ের আগেও প্রস্তুতি নিয়ে কি ক্ষুব্ধ বাটলার? আজ সংবাদ সম্মেলনে এমনই প্রশ্ন তাঁকে করা হয়।
উত্তরে সবাইকে হাসালেনই বাটলার। তিনি বলেন, ‘গুলিস্তানের ক্যাম্প থেকে অস্ট্রেলিয়ার ক্যাম্পে এসেছি আমরা। আমি রাগান্বিত নই। আমি আসলে... আমি সচরাচর রাগ করি না। মাঝে মাঝে করি, তবে এখন নই। আমি একজন বাস্তববাদী মানুষ। প্রস্তুতিই সব; আপনি যদি ঠিকঠাক প্রস্তুতি না নেন, তবে ভালো ফলাফল আশা করতে পারেন না। বিষয়টি খুবই সাধারণ। আমার মনে হয় এই বিষয়ে যথেষ্ট বলা হয়েছে, এখন আমাদের এসব পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে হবে।’
জুলাইয়ে এশিয়ান কাপে খেলা নিশ্চিত হওয়ার পর প্রস্তুতি নিয়ে অনেক বুলি এড়েছিল বাফুফে। কয়েকবার দেশের বাইরে ক্যাম্প করার কথা বললেও শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি। গুলিস্তানের জাতীয় স্টেডিয়াম ও চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডেই সীমাবদ্ধ থাকতে হয়। তাই বাটলার রসিকতা করতে ছাড়লেন না।
র্যাঙ্কিংয়ে ৯৫ ধাপ এগিয়ে আছে চীন (১৭)। তাই তাদের সঙ্গে লড়াইকে ডেভিড অ্যান্ড গোলিয়াথের সঙ্গেই তুলনা করলেন বাংলাদেশ কোচ, ‘হ্যাঁ, তারা (চীন) সত্যিই অনেক ভালো দল। তারা কেবল ফুটবল পরাশক্তিই নয়, তাদের বিনিয়োগও অনেক বেশি এবং তাদের খেলোয়াড়রাও বেশ দক্ষ। এটি আসলে ডেভিড বনাম গোলিয়াথ কিংবা বিউটি অ্যান্ড দ্য বিস্ট এর মতো একটি লড়াই। আমাদের বাস্তববাদী হতে হবে, আমরা আসলে তাদের পর্যায়ের বা সেই মানের দল নই।’
তবে অলৌকিক কিছু করার কথা এড়িয়ে গেলেন না বাটলার, ‘আমি বড় কোনো আকাশকুসুম স্বপ্ন দেখছি না, এই পেশায় অনেকদিন ধরে আছি এবং অনেক মহাদেশে কাজ করেছি। তবে আমি বিশ্বাস করি মাঝেমধ্যে অদ্ভুত বা অলৌকিক কিছু ঘটে যেতে পারে। আমরা আমাদের ফুটবল খেলব এবং মানুষের মন জয় করার চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা সততা, নিষ্ঠা এবং বিনয়ের সঙ্গে খেলব।’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯ তম সংস্করণ শেষ হবে আগামী ৩১ মে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি শেষ করার পর দম ফেলার ফুরসত পাবে না ভারতের ক্রিকেটাররা। ছয় দিনের মাথায় জাতীয় দায়িত্বে নেমে যেতে হবে শুবমান গিলের দলকে। নিজেদের মাঠে আফগানিস্তানকে আতিথেয়তা দেবে ভারত।
১২ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এসে পড়েছে নকআউট পর্বে। তিন ম্যাচ পরই শেষ ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান বিশ্বকাপ শেষ। তবে এই বিশ্বকাপে বাংলাদেশের সেমিতে ওঠা তো দূরে থাক, নানা কারণে খেলতেই পারেনি বিশ্বকাপে। সাইফ হাসান জানিয়েছেন, সেই দুঃখ ভুলে ক্রিকেটারদের এগোতে একটু সময় লাগছে।
২২ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠতে পারবে না ভারত–এমন মন্তব্য করেছিলেন মোহাম্মদ আমির। পাকিস্তানের সাবেক পেসারের এই ভবিষ্যদ্বাণী সঠিক হয়নি। সুপার এইটের বাধা অতিক্রম করে শেষ চারে পা রেখেছে সূর্যকুমার যাদবের দল। এরপর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন আমির।
১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা নাড়িয়ে দিয়েছে পুরো বিশ্বকে। যার প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনের ওপরও। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ হওয়ার কথা থাকলেও সেটা এখন অনিশ্চয়তায় পড়ে গেছে।
২ ঘণ্টা আগে