জামাল ভূঁইয়া এখন আর্জেন্টিনায়। দেড় মৌসুমের জন্য মাসিক ১৪ হাজার ডলার চুক্তিতে এখন দেশটির তৃতীয় বিভাগের দল দেপোর্তিভো সোল ডে মায়োর সঙ্গে চুক্তি করেছেন বাংলাদেশ অধিনায়ক।
অবশ্য শুরুতে এই চুক্তির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্বীকার করে আসছিলেন জামাল। আর্জেন্টিনার ক্লাবের সঙ্গে চুক্তির বিষয়টি চাউর হওয়ার পর গত ৯ আগস্ট নিজের অফিশিয়াল ফেসবুক পোস্টে তিনি জানান, কোনো চুক্তিতে সই করেননি তিনি। পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন জানান জামাল।
তবে এক সপ্তাহের ব্যবধানে রহস্যটা উন্মোচিত হতে যাচ্ছে। সেটিও জামালের ফেসবুক পোস্টের বরাতেই। আজ রাতে ফেসবুকে আরেকটি পোস্ট দিয়েছেন জামাল। সেই পোস্টে ইঙ্গিত দিয়েছেন, শিগগিরই আর্জেন্টিনার ফুটবলে দেখা যাবে তাঁকে।
বাংলাদেশ জাতীয় দলে ‘৬ নম্বর’ জার্সি পরে খেলেন জামাল। সেই সবুজ জার্সি নিয়ে তিনি ছবি উঠেছেন আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের সামনে। ফেসবুকে সেই ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আমার সময় এসেছে আর্জেন্টিনায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার।’ এরপর আর্জেন্টিনার পতাকার এক ইমো চিহ্ন দিয়ে জামাল লিখেছেন, ‘আমাকে আমন্ত্রণের জন্য ধন্যবাদ আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন।’
৮ আগস্ট রাতে ডেনমার্ক থেকে আর্জেন্টিনা যান জামাল। পরদিন তাঁকে বিমান বন্দরে বরণও করে নেওয়া হয়। সোল ডে মায়ো কর্মকর্তাদের সঙ্গে জামালের ছবি ফেসবুকে আপলোডও করে ক্লাবটি। যদিও পরে তা মুছে ফেলা হয়।
এই বছরের শুরুতেই আর্জেন্টিনায় যেতে পারতেন জামাল। ৩৩ বছর বয়সী মিডফিল্ডারকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল সোল ডে মায়ো। কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব শেখ রাসেলের আপত্তিতে আর্জেন্টিনায় খেলা হয়নি জামালের। এই বছরের মার্চে জামালের সঙ্গে চুক্তি প্রায় পাকাই করে ফেলেছিল আর্জেন্টাইন ক্লাবটি। জামাল নিজেও বেশ আগ্রহী ছিলেন তৃতীয় বিভাগের দলটির হয়ে খেলতে। কিন্তু অনুমতি দেয়নি শেখ রাসেল।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে