সামনে যা পায় তাই খেয়ে ফেলে ছাগল। এমন স্বভাবের কারণে মানুষের কাছে প্রাণীজগতের সবচেয়ে নির্বোধ বা বোকার তকমা পেয়েছে প্রাণীটি। যদিও বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে ছাগলের বুদ্ধিমত্তা স্তর বেশ ওপরের দিকে। এবার আরেক গবেষণায় বিজ্ঞানীরা বলছেন, ছাগলেরা মানুষের কণ্ঠস্বর শুনেই বুঝতে পারে কেউ সুখী নাকি রাগী।
গবেষকেরা বলছেন, ছাগল মানুষের অনুভূতি বুঝতে শিখে গেছে; কারণ প্রাণীটি প্রায় ১০ হাজার বছর ধরে মানবজাতির সঙ্গে রয়েছে। ছাগলের মানসিক বুদ্ধি রয়েছে এবং তাঁরা মানুষের উপস্থিতি টের পায়। কণ্ঠস্বরের পাশাপাশি ছাগল শারীরিক অঙ্গভঙ্গি বোঝে। এমনকি হাসি এবং গোমড়া মুখের পার্থক্যও বোঝে।
বিজ্ঞানীরা কী খুঁজে পেয়েছেন?
ছাগলের ওপর এই গবেষণাটি চালিয়েছে প্রফেসর অ্যালান ম্যাকএলিগোটের নেতৃত্বাধীন একটি দল। তিনি হংকং সিটি বিশ্ববিদ্যালয়ে পশু আচরণ এবং কল্যাণ বিষয়ক বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন। গবেষণাটি ‘অ্যানিমেল বিহ্যাভিয়র’ জার্নালে প্রকাশিত হয়েছে।
এই গবেষণায় ব্যবহার করা হয়েছে ভিন্ন প্রজাতি ও ভিন্ন ভিন্ন বয়সের ২৭টি ছাগল। যার সবগুলোই সাধারণ মানুষের পোষা।
একটি স্পিকারের মাধ্যমে ওই ছাগলগুলোর সামনে ‘এই এদিকে তাকাও’ একটি বাক্য বাজানো হয়। একই বাক্য রাগী এবং কোমল কণ্ঠে বাজানো হয়েছে।
এই পরীক্ষা চালানোর সময় গবেষকরা দেখতে পেয়েছেন—কোমল থেকে যখন রাগী কণ্ঠ বাজানো হয়েছে, তখন এতে প্রতিক্রিয়া দেখিয়েছে ছাগলগুলো। একইভাবে যখন আবার রাগী থেকে কোমল কণ্ঠে বাক্যটি বাজানো হয়েছে তখনও ছাগলগুলো প্রতিক্রিয়া দেখিয়েছে। ওই সময় ছাগলগুলো স্পিকারের দিকে দীর্ঘ সময় তাকিয়ে ছিল।
প্রফেসর ম্যাকএলিগট বলেছেন, ‘ছাগল এবং অন্যান্য গৃহপালিত প্রজাতির মানসিক স্বাস্থ্যর ওপর মানুষের কণ্ঠের গুরুত্ব বোঝার জন্য আরও গবেষণা প্রয়োজন।’
প্রফেসর ম্যাকএলিগট এবং সহকর্মীরা দেখিয়েছেন, ছাগল হাসিমুখ এবং গোমড়া মুখের মধ্যে পার্থক্য নির্ণয়ের মাধ্যমে মানুষের মানসিক অভিব্যক্তি বুঝতে পারে।
২০১৮ সালের সমীক্ষায় দেখা গেছে, সামগ্রিকভাবে ছাগলেরা গোমড়ামুখের চেয়ে হাসিমুখের মানুষের ছবির সঙ্গে বেশি সময় কাটায়।
রোহ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষণাপত্রের লেখক ড. মারিয়ান মেসন ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মেইলকে বলেছেন, অডিওর ধরন পরিবর্তনের পরে ছাগলগুলো দীর্ঘ সময় ধরে তাকিয়ে ছিল। এতে বোঝা যায় ছাগলগুলো আবেগের পার্থক্য লক্ষ্য করেছে এবং প্রতিক্রিয়া দেখিয়েছে।
এখান থেকে বিশেষজ্ঞরা গবেষণাপত্রে বলেছেন, প্রাণীরা মানুষের কণ্ঠে ‘আবেগীয় বিষয়বস্তুর পরিবর্তন’ বুঝতে সক্ষম।
এর আগে আরেকটি গবেষণায় প্রফেসর অ্যালান ম্যাকএলিগোট খুঁজে পেয়েছিলেন; কুকুর এবং ঘোড়ার মতো ছাগলও মানুষের মুখের অভিব্যক্তি বুঝতে পারে। তবে এই গবেষকরা জানিয়েছেন, কীভাবে মানুষের কণ্ঠস্বর এসব প্রাণীর ওপর প্রভাব রাখে সেটি জানতে হলে আরও গবেষণার প্রয়োজন।

পুরুষদের চুল পড়া বা টাক পড়া (অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়া) সমস্যার চিকিৎসায় ঐতিহ্যবাহী চীনা চিকিৎসায় ব্যবহৃত একটি উদ্ভিদের শিকড় অত্যন্ত কার্যকর সমাধান হতে পারে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। বিজ্ঞানীদের দাবি, এই আবিষ্কারটি প্রাচীন চিকিৎসাবিদ্যা ও আধুনিক বিজ্ঞানের মেলবন্ধন ঘটিয়েছে।
৪ দিন আগে
সৌরজগৎকে সাধারণত মানব সভ্যতার অন্যতম স্থিতিশীল ও পূর্বানুমানযোগ্য কাঠামো হিসেবে দেখা হয়। পৃথিবীতে যাই ঘটুক না কেন, গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে নির্দিষ্ট নিয়মে পরিক্রমা করে চলেছে এবং আকাশে একটি সুশৃঙ্খল বিন্যাস তৈরি করছে। তবে বিজ্ঞানীদের মতে, সৌরজগতের অতীত হয়তো এতটা শান্ত ও সুশৃঙ্খল ছিল না।
৮ দিন আগে
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) রুশ অংশে নতুন করে এয়ার (বাতাস) লিক বা ছিদ্র শনাক্ত হওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাঁচ মহাকাশচারীকে একটি মহাকাশযানে আশ্রয় নিতে নির্দেশ দিয়েছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা...
৯ দিন আগে
প্রায় ৫ হাজার ৩০০ বছর আগে মারা যাওয়া বিশ্বের অন্যতম প্রাচীন ও সবচেয়ে ভালোভাবে সংরক্ষিত মানব মমি ওৎজি দ্য আইসম্যানের দেহে আজও কিছু অণুজীব সক্রিয় থাকতে পারে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। গবেষকদের মতে, তাঁর শরীরে পাওয়া কিছু জীবাণু সম্ভবত মমিটির মতোই প্রাচীন। আবার কিছু জীবাণু বর্তমান সংরক্ষণাগারের
১২ দিন আগে