
আকাশগঙ্গা বা মিল্কিওয়ের বাইরের অন্য যেকোনো ছায়াপথ থেকে পৃথিবীর প্রাণের অস্তিত্ব শনাক্ত করতে সক্ষম জেমস ওয়েব টেলিস্কোপ। এক গবেষণা থেকে বিজ্ঞানীরা বিষয়টি জানতে পেরেছেন। নতুন এই আবিষ্কার আমাদের ছায়াপথের বাইরে অবস্থিত অন্যান্য গ্রহেও প্রাণের উপস্থিতি রয়েছে কিনা তা শনাক্ত করতে জেমস ওয়েবের ব্যবহারের সম্ভাব্যতা আরও বাড়িয়ে তুলল।
বিজ্ঞান বিষয়ক অনলাইন সংবাদমাধ্যম লাইভ সায়েন্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জেমস ওয়েব টেলিস্কোপকে প্রথমবারের মতো মহাশূন্যে পাঠানো হয় ২০২১ সালের শেষ দিকে। এরপর থেকে এটি মহাবিশ্বের গঠন সম্পর্কে বিভিন্ন তথ্য-প্রমাণ সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এর বাইরেও এই টেলিস্কোপের অন্যতম একটি কাজ হলো—এর আশপাশের এক্সোপ্ল্যানেটগুলোর (যেসব গ্রহ কোনো একটি বড় আকারের তারকাকে কেন্দ্র করে আবর্তিত হয়) ব্যাপারে তথ্য সংগ্রহ করা। পাশাপাশি এসব গ্রহে প্রাণের অস্তিত্ব রয়েছে কিনা এমন টেকনো সিগনেচারের সন্ধান করা। টেকনো সিগনেচার হলো—এমন কিছু জৈব বা রাসায়নিক পদার্থের উপস্থিতি যেগুলো কোনো এলিয়েন সভ্যতা তৈরি করেছে বলে অনুমান করা হয়।
জেমস ওয়েব এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ হলেও এটি এখনো পরিষ্কার নয় যে, এটি কতটা ভালোভাবে বিভিন্ন এক্সোপ্ল্যানেটে উপস্থিত প্রাণের অস্তিত্বকে শনাক্ত করতে পারবে। এই প্রশ্নের উত্তর খুঁজতেই একদল গবেষক চেষ্টা চালান যে, জেমস ওয়েব এখন যে অবস্থানে আছে সেই অবস্থান থেকে কতটা সফলভাবে পৃথিবীর প্রাণের অস্তিত্ব শনাক্ত করতে পারে।
এ বিষয়ক গবেষণার তথ্য অনলাইন সার্ভার আরজিভে আপলোড করা হয়েছে গত ২৮ আগস্ট। তবে গবেষণাটি এখনো কোনো পিয়ার রিভিউড জার্নালে প্রকাশিত হয়নি। গবেষণার জন্য আমাদের বায়ুমণ্ডলে বিদ্যমান বর্ণালির মতো একটি কৃত্রিম বর্ণালি ব্যবহার করা হয়। গবেষকেরা এই বর্ণালির ঔজ্জ্বল্য স্বাভাবিকের তুলনায় অনেকটাই কমিয়ে দেন। তাঁরা দেখতে চেয়েছিলেন—তুলনামূলক নিষ্প্রভ এই বর্ণালি জেমস ওয়েবের টেলিস্কোপে ধরে পড়ে কিনা।
বিজ্ঞানীরা একটি কম্পিউটার মডেল ব্যবহার করে জেমস ওয়েবের সেনসরের সক্ষমতা প্রতিলিপি করেন এবং জৈবিক প্রাণীর উৎপাদিত বিভিন্ন উপাদান যেমন—মিথেন, অক্সিজেন, নাইট্রোজেন অক্সাইড এবং ক্লুরোফ্লুরোকার্বনসের মতো জৈবিক উপাদানগুলো পৃথিবীর বায়ুমণ্ডলে যে বর্ণালি তৈরি করে তা শনাক্ত করতে পারে কিনা। গবেষণা থেকে দেখা গেছে, জেমস ওয়েব আমাদের বায়ুমণ্ডলে উপস্থিত প্রাণের বিভিন্ন উৎস কর্তৃক উৎপাদিত চিহ্ন শনাক্ত করতে সক্ষম।
গবেষকেরা বলছেন, যে ডেটা তাঁরা ব্যবহার করেছেন তা থেকে দেখা গেছে যে—পৃথিবী থেকে ৪০ আলোকবর্ষ ব্যাসের মধ্যে অবস্থিত যেকোনো এক্সোপ্ল্যানেটে প্রাণের উপস্থিতি রয়েছে কিনা তা শনাক্ত করতে পারবে জেমস ওয়েব। বিজ্ঞানীদের আশা, প্রকৃতপক্ষে জেমস ওয়েব অন্তত ৫০ আলোকবর্ষ ব্যাসের মধ্যকার এক্সোপ্ল্যানেটের প্রাণের অস্তিত্ব শনাক্ত করতে পারবে।
উল্লেখ্য, এখন পর্যন্ত পৃথিবীর আশপাশের ৫০ আলোকবর্ষ এলাকার মধ্যে মাত্র ২০টি এক্সোপ্ল্যানেটের সন্ধান পাওয়া গেছে। তবে এই এলাকার মধ্যে যে পরিমাণ তারকার উপস্থিতি রয়েছে তাতে এই অঞ্চলে অন্তত ৪ হাজার এক্সোপ্ল্যানেট থাকার সম্ভাবনা রয়েছে।

ফেব্রুয়ারি শেষ হতে আর দুদিন। এ মাসে মহাজাগতিক কিছু ঘটনা ঘটে গেছে। তবে সেসব ঘটনা যদি কেউ প্রত্যক্ষ না করে থাকেন, তাতেও কোনো সমস্যা নেই। মহাকাশ, গ্রহ-নক্ষত্র নিয়ে যাদের আগ্রহ আছে, তাদের জন্য কিছু চমকপ্রদ মহাজাগতিক ঘটনার সাক্ষী হওয়ার সুযোগ নিয়ে আসছে আগামী মার্চ মাস।
৪ দিন আগে
শুষ্ক বাতাস থেকেও পানি সংগ্রহ করতে সক্ষম—এমন নতুন এক প্রযুক্তি উদ্ভাবন করেছেন নোবেলজয়ী রসায়নবিদ অধ্যাপক ওমর ইয়াগি। হারিকেন বা খরায় যখন পানি সরবরাহব্যবস্থা ভেঙে পড়ে, তখন এই প্রযুক্তি ঝুঁকিপূর্ণ দ্বীপাঞ্চলের মানুষের জন্য জীবনরক্ষাকারী হতে পারে বলে জানিয়েছেন তিনি।
৭ দিন আগে
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের নথিপত্র থেকে এবার সামনে এলো ডিএনএ-র গঠনের সহ-আবিষ্কারক নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসনের নাম। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ-এর এক প্রতিবেদনে প্রকাশিত কিছু ছবিতে দেখা গেছে, এপস্টেইনের নিউইয়র্ক ম্যানশনে তিন তরুণীর সঙ্গে হাস্যোজ্জ্বল অবস্থায় রয়েছেন এই বিজ্ঞ
১২ দিন আগে
বাংলাদেশে ভাইরাসবাহিত রহস্যজনক এক রোগের সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। শুরুতে নিপাহ ভাইরাস সংক্রমণের প্রাদুর্ভাব বলে মনে করা হলেও, এটি আসলে আরেকটি নতুন ও সম্ভাব্য প্রাণঘাতী বাদুড়বাহিত ভাইরাসের কারণে হয়েছে। নতুন এক গবেষণায় এমন সতর্কবার্তাই দিয়েছেন বিজ্ঞানীরা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের....
০৪ ফেব্রুয়ারি ২০২৬