
ইন্দোনেশিয়ার গুহায় আবিষ্কৃত চিত্রকর্ম বদলে দিতে পারে মানবজাতির ইতিহাস। প্রায় ৬৮ হাজার বছর পুরনো একটি হাতের ছাপ (হ্যান্ড স্টেনসিল) আবিষ্কার হয়েছে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের একটি চুনাপাথরের গুহা থেকে। গবেষকেরা এই গুহাচিত্র পরীক্ষা করে দাবি করছেন, মানবজাতির প্রতীকী সংস্কৃতির সূচনা ইউরোপে নাও হয়ে থাকতে পারে।
নিউইয়র্ক পোস্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে, এই আবিষ্কারের ফলে বিশ্বের প্রাচীনতম গুহাচিত্রের পরিচয় এবং আদি মানুষের সৃজনশীলতা নিয়ে দীর্ঘদিনের ধারণা বদলে যেতে পারে। বৈজ্ঞানিক সাময়িকী ‘নেচার’-এ প্রকাশিত এক গবেষণায় এই আবিষ্কারের কথা তুলে ধরা হয়েছে।
আবিষ্কার হওয়া শিল্পকর্মগুলোর একটিতে মানব হাতের ছাপ দেখা যায়, যা লাল রঙের মধ্যে বানানো। গবেষকদের মতে, গুহার দেয়ালে হাত রেখে তার ওপর লাল রঙ ফুঁকিয়ে এই ছাপ তৈরি করা হয়েছিল, যা চিত্রকলার সবচেয়ে আদি রূপ হিসেবে বিবেচিত।
বিজ্ঞানীরা এই শিল্পকর্মের নিচে থাকা খনিজ স্তরের ইউরেনিয়ামের মাত্রা বিশ্লেষণ করেছেন। গবেষণায় দেখা গেছে, হাতের ছাপটি অন্তত ৬৭ হাজার ৮০০ বছরের পুরনো।
নেচারে প্রকাশিত গবেষণায় বলা হচ্ছে, এর আগে বিশ্বের প্রাচীনতম বলে বিবেচিত গুহাচিত্রের চেয়ে অন্তত ১৫ হাজার বছর পুরনো এই চিত্রটি। সেই চিত্রটিও সুলাওয়েসিতে পাওয়া গিয়েছিল, যেখানে একটি শূকরের সঙ্গে মানবসদৃশ কিছু অবয়ব চিত্রিত রয়েছে।
এ ছাড়া, ইন্দোনেশিয়ার এই হাতের ছাপটি ফ্রান্সে আবিষ্কৃত সবচেয়ে প্রাচীন গুহাচিত্রের তুলনায়ও প্রায় ৩০ হাজার বছর আগের বলে গবেষকেরা বলছেন।
বিজ্ঞানীদের মতে, এই শিল্পকর্মটি শুধু এর প্রাচীনত্বের জন্যই নয়, বরং এর স্বতন্ত্র শৈলীর কারণেও বিশেষভাবে উল্লেখ্যযোগ্য। হাতের ছাপটিতে আঙুলগুলোর আকৃতি পরিবর্তিত বলে মনে হয়, যা অনেকটা প্রাণীর নখের মতো।

গবেষকদের ধারণা, বর্তমানে ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চল হিসেবে পরিচিত এলাকায় বসবাসকারী মানুষেরা বিজ্ঞানীদের ধারণা করা সময়ের অনেক আগেই শিলালিপি বা গুহাচিত্র তৈরি করছিল।
বিজ্ঞানীরা মনে করেন, মানব হাতের আকৃতির এ ধরনের পরিবর্তন প্রতীকী চিন্তাভাবনার সঙ্গে সম্পর্কিত হতে পারে। এটি ওই প্রাচীন সমাজে মানুষ ও প্রাণীর পারস্পরিক সম্পর্ক নিয়ে তাদের ধারণার প্রতিফলনও হতে পারে।
গবেষক দলটি এই হাতের ছাপটির সঙ্গে সুলাওয়েসিতে পাওয়া আরেকটি গুহাচিত্রের তুলনা করেছেন, যা আনুমানিক ৪৮ হাজার বছরের পুরনো। ওই চিত্রকর্মে পাখি ও মানব অবয়বসহ অন্যান্য প্রাণীসদৃশ আকৃতি ফুটে উঠেছে।
এই আবিষ্কারটি থেকে আলোচনা উঠছে এ নিয়ে যে, ইউরোপে বরফযুগে প্রায় ৪০ হাজার বছর আগে বিমূর্ত ও প্রতীকী চিন্তার সূচনা হয়েছিল, তা হয়তো সত্যি নয় বরং গবেষণা বলছে, এ ধরনের সৃজনশীলতা আরও আগেই মানুষের মধ্যে বিকশিত হয়েছিল।
গবেষণার নেতৃত্বদানকারী অস্ট্রেলিয়ার গ্রিফিথ ইউনিভার্সিটির অধ্যাপক অ্যাডাম ব্রাম বলেন, ১৯৯০-এর দশকে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় তাঁকে শেখানো হয়েছিল যে মানব সৃজনশীলতার উদ্ভব ইউরোপের এক দুর্গম এলাকায়। কিন্তু এবার সেই ধারণাটি সম্ভবত পাল্টাতে হতে পারে। তাঁর ভাষ্য অনুযায়ী, ইন্দোনেশিয়া থেকে পাওয়া এই নতুন প্রমাণ আধুনিক মানব আচরণ বিশেষ করে শিল্পের মাধ্যমে বয়ান বা কাহিনি নির্মাণের সক্ষমতা নিয়ে ইউরোপকেন্দ্রিক সেই ধারণাকে দুর্বল করে দেয়।

ফেব্রুয়ারি শেষ হতে আর দুদিন। এ মাসে মহাজাগতিক কিছু ঘটনা ঘটে গেছে। তবে সেসব ঘটনা যদি কেউ প্রত্যক্ষ না করে থাকেন, তাতেও কোনো সমস্যা নেই। মহাকাশ, গ্রহ-নক্ষত্র নিয়ে যাদের আগ্রহ আছে, তাদের জন্য কিছু চমকপ্রদ মহাজাগতিক ঘটনার সাক্ষী হওয়ার সুযোগ নিয়ে আসছে আগামী মার্চ মাস।
৩ দিন আগে
শুষ্ক বাতাস থেকেও পানি সংগ্রহ করতে সক্ষম—এমন নতুন এক প্রযুক্তি উদ্ভাবন করেছেন নোবেলজয়ী রসায়নবিদ অধ্যাপক ওমর ইয়াগি। হারিকেন বা খরায় যখন পানি সরবরাহব্যবস্থা ভেঙে পড়ে, তখন এই প্রযুক্তি ঝুঁকিপূর্ণ দ্বীপাঞ্চলের মানুষের জন্য জীবনরক্ষাকারী হতে পারে বলে জানিয়েছেন তিনি।
৬ দিন আগে
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের নথিপত্র থেকে এবার সামনে এলো ডিএনএ-র গঠনের সহ-আবিষ্কারক নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসনের নাম। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ-এর এক প্রতিবেদনে প্রকাশিত কিছু ছবিতে দেখা গেছে, এপস্টেইনের নিউইয়র্ক ম্যানশনে তিন তরুণীর সঙ্গে হাস্যোজ্জ্বল অবস্থায় রয়েছেন এই বিজ্ঞ
১২ দিন আগে
বাংলাদেশে ভাইরাসবাহিত রহস্যজনক এক রোগের সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। শুরুতে নিপাহ ভাইরাস সংক্রমণের প্রাদুর্ভাব বলে মনে করা হলেও, এটি আসলে আরেকটি নতুন ও সম্ভাব্য প্রাণঘাতী বাদুড়বাহিত ভাইরাসের কারণে হয়েছে। নতুন এক গবেষণায় এমন সতর্কবার্তাই দিয়েছেন বিজ্ঞানীরা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের....
০৪ ফেব্রুয়ারি ২০২৬