
যুক্তরাষ্ট্রভিত্তিক মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠান স্পেসএক্স তাদের স্টারশিপ মেগা রকেটের নবম পরীক্ষামূলক উৎক্ষেপণ করবে আগামীকাল (২৮ মে)। বাংলাদেশি সময় ভোর ৫টা ৩০ মিনিটে রকেটটি উৎক্ষেপণ হবে দক্ষিণ টেক্সাসের বোকা চিকা এলাকায় স্পেসএক্সের স্টারবেস সাইট থেকে।
এবারের উৎক্ষেপণটি বেশ গুরুত্বপূর্ণ। কারণ, প্রথমবারের মতো স্পেসএক্স চেষ্টা করবে তাদের বিশাল ‘সুপার হেভি’ বুস্টারটি পুনর্ব্যবহার করার। কোম্পানিটি জানিয়েছে, বুস্টারের একবার ব্যবহারযোগ্য কিছু যন্ত্রাংশ প্রতিস্থাপন করা হয়েছে, তবে ৩৩টির মধ্যে ২৯টি র্যাপ্টর ইঞ্জিন আবার ব্যবহার করা হবে।
তবে আগেরবারের মতো এবার আর বুস্টারটি উৎক্ষেপণস্থলে ফিরে আসবে না। বরং এটি মহাসাগরে অবতরণ করবে বলে জানা গেছে।
স্টারশিপের ওপরের স্তর বা শিপ এবার চেষ্টা করবে একটি নকল স্টারলিংক স্যাটেলাইট মহাকাশে স্থাপন করতে। পাশাপাশি এই অংশে কিছু নতুন গবেষণা ও পরীক্ষা চালানো হবে, যার উদ্দেশ্য হলো স্টারশিপকে উৎক্ষেপণ স্থানে ফিরিয়ে আনার সক্ষমতা অর্জন করা।
স্পেসএক্স বলেছে, সুপার হেভি বুস্টার এবারও বিভিন্ন পরীক্ষা চালাবে, যা ভবিষ্যতের বুস্টারগুলোর কার্যকারিতা ও নির্ভরযোগ্যতা বাড়াতে সহায়ক হবে। এ ছাড়া, শিপর স্টেজ এবার একটি সাব-অরবিটাল ট্রাজেক্টরি (মহাকাশযান পৃথিবীর কক্ষপথে প্রবেশ না করেই আবার পৃথিবীতে ফিরে আসে।) অনুসরণ করবে, যা আগের পরীক্ষাগুলোয় ব্যর্থ হয়েছিল।
স্পেসএক্সের অন্যতম লক্ষ্য হলো রকেট পুনর্ব্যবহারযোগ্য করা, যা তাদের ব্যবসায়িক মডেলের মূল ভিত্তি। এর আগে ২০১০ সালে প্রথম কক্ষপথে ফ্যালকন-৯ উৎক্ষেপণের সাত বছর পর তারা প্রথম সফলভাবে একই বুস্টার ব্যবহার করে আবার উৎক্ষেপণ করেছিল।
চলতি বছরের জানুয়ারি ও মার্চে ফ্লাইট ৭ ও ফ্লাইট ৮ উৎক্ষেপণে বুস্টার সফলভাবে ফিরে এলেও স্টারশিপের শিপ অংশ সফলভাবে উড্ডয়ন করতে পারেনি।
সরাসরি দেখবেন যেভাবে
সব সময়ের মতো এবারও স্পেসএক্স উৎক্ষেপণের ৩০ মিনিট আগে থেকে লাইভ স্ট্রিম করবে। আপনি চাইলে লাইভ স্ট্রিমটি স্পেসএক্সের অফিশিয়াল ওয়েবসাইট, কোম্পানিটির এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে বা ইউটিউব লিংক থেকে দেখতে পারবেন।
তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

পুরুষদের চুল পড়া বা টাক পড়া (অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়া) সমস্যার চিকিৎসায় ঐতিহ্যবাহী চীনা চিকিৎসায় ব্যবহৃত একটি উদ্ভিদের শিকড় অত্যন্ত কার্যকর সমাধান হতে পারে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। বিজ্ঞানীদের দাবি, এই আবিষ্কারটি প্রাচীন চিকিৎসাবিদ্যা ও আধুনিক বিজ্ঞানের মেলবন্ধন ঘটিয়েছে।
৪ দিন আগে
সৌরজগৎকে সাধারণত মানব সভ্যতার অন্যতম স্থিতিশীল ও পূর্বানুমানযোগ্য কাঠামো হিসেবে দেখা হয়। পৃথিবীতে যাই ঘটুক না কেন, গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে নির্দিষ্ট নিয়মে পরিক্রমা করে চলেছে এবং আকাশে একটি সুশৃঙ্খল বিন্যাস তৈরি করছে। তবে বিজ্ঞানীদের মতে, সৌরজগতের অতীত হয়তো এতটা শান্ত ও সুশৃঙ্খল ছিল না।
৮ দিন আগে
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) রুশ অংশে নতুন করে এয়ার (বাতাস) লিক বা ছিদ্র শনাক্ত হওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাঁচ মহাকাশচারীকে একটি মহাকাশযানে আশ্রয় নিতে নির্দেশ দিয়েছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা...
৯ দিন আগে
প্রায় ৫ হাজার ৩০০ বছর আগে মারা যাওয়া বিশ্বের অন্যতম প্রাচীন ও সবচেয়ে ভালোভাবে সংরক্ষিত মানব মমি ওৎজি দ্য আইসম্যানের দেহে আজও কিছু অণুজীব সক্রিয় থাকতে পারে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। গবেষকদের মতে, তাঁর শরীরে পাওয়া কিছু জীবাণু সম্ভবত মমিটির মতোই প্রাচীন। আবার কিছু জীবাণু বর্তমান সংরক্ষণাগারের
১২ দিন আগে