সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ, পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ ও আনোয়ারুল আজীম আনারদের অপরাধী কে বানিয়েছে—এমন প্রশ্ন ছুড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘বাংলাদেশের সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সাবেক দুই প্রধান আজিজ আহমেদ ও বেনজীর আহমেদ এবং আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যা নিয়ে আমরা মনে হয় অনেকে তুষ্টিতে আছি। এই যে বেনজীর আহমেদের সম্পদ এবং ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে; মার্কিন নিষেধাজ্ঞার পর আজিজ আহমেদ সরকারের ওপর দায় চাপিয়েছে বলে শুনেছি এবং ওবায়দুল কাদের বলেছেন অপরাধীকে শাস্তি পেতেই হবে। এই অবস্থায় আমার প্রশ্ন তাঁদের অপরাধী বানাল কারা?’
আজ শনিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এই সভার আয়োজন করে।
গয়েশ্বর আরও বলেন, ‘এই যে বিনা ভোটে নির্বাচন, ১৫৩ জন বিনা ভোটে এমপি ও দিনের ভোট রাতে হলো, এখন চোখ ওলটাতে পারবেন? যদি পাল্টা চোখ ওলটায় তাহলে তো ঝিনাইদহের এমপির মতো ঘটনা ঘটতেও তো পারে। আসলে আপনারা যা বলছেন, তা জনদৃষ্টি ভিন্ন দিকে নিতে বলেছেন। আসলে এরা সবাই খালাস পাবে। পুলিশের আইজি বেনজীর আহমেদের সম্পদ জব্দ করলেও মামলার ট্রায়ালতো হয়নি। সেই মামলায় বেনজীর হাজিরাও দেননি। উচ্চ আদালত থেকে জামিনও নেননি। তিনিতো কোনো কেয়ার করছেন না। সম্পদ জব্দ করলেও বেনজীরকে গ্রেপ্তারের কোনো আদেশ দিয়েছেন? দেননি।’

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
১৪ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১৬ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
২১ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১ দিন আগে